
ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে চুরি হওয়া বেঞ্চের লোহার ফ্রেমসহ বিভিন্ন মালামাল বিক্রির সময় সাব্বির খান (২৫) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে তাঁকে বিদ্যালয়ে নেওয়া হলে বিক্ষুব্ধ লোকজন ব্লেড দিয়ে তাঁর চুল ও গোঁফ কেটে দেয় বলে অভিযোগ উঠেছে। পুলিশ পৌঁছানোর আগেই তিনি পালিয়ে যান।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
আটক যুবক সাব্বির খান ওই এলাকার আবুল খানের ছেলে। তিনি বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চুরি হওয়া মালামালের মধ্যে ছিল বেঞ্চের চারটি লোহার ফ্রেম, একটি স্টিলের সাইনবোর্ড ও লোহার গ্রিল। আজ সকালে কানাইপুর বাজারের একটি দোকানে এসব মালামাল বিক্রি করতে যান সাব্বির। সে সময় বিদ্যালয়ের সাইনবোর্ড দেখে স্থানীয়দের সন্দেহ হয়। স্থানীয়রা দ্রুত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের বিষয়টি জানান।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে সংশ্লিষ্ট ব্যক্তিরা দোকানে গিয়ে সাব্বিরকে আটক করেন। পরে মালামালসহ তাঁকে তিন চাকার একটি নছিমন গাড়িতে বেঁধে বিদ্যালয়ে নেওয়া হয়।
বিদ্যালয়ের সামনে বসিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ব্লেড দিয়ে সাব্বিরের চুল ও গোঁফ বিকৃতভাবে কেটে দেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাসন্তী দত্ত বলেন, ‘গত মঙ্গলবার স্কুল বন্ধ করে চলে আসা হয়। একদিন বন্ধ থাকায় আজ বিদ্যালয়ে গিয়ে চুরির বিষয়টি দেখতে পাই। হয়তো এর কোনো এক সময়ের মধ্যে মালামালগুলো চুরি হয়।’
বাসন্তী দত্ত বলেন, ‘আমরা চোরকে ধরে এনে একটি কক্ষে আটকে রেখে ৯৯৯-এ পুলিশে খবর দিয়েছিলাম। এ সময়ে এলাকার ছেলেরা হয়তো তাঁর মাথার চুল ও গোঁফ কেটে দিয়েছে। তবে পুলিশ আসার আগ মুহূর্তেই ওই কক্ষ থেকে পালিয়ে চলে যায় যুবক। এ ঘটনায় মামলা করার জন্য আমি থানায় এসেছি।’
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, ‘চোর আটকে রাখার খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ গিয়ে তাকে পায়নি। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নাটোরে শিশুদের তুচ্ছ বিরোধের জেরে সাত বছরের এক শিশুর হাতের আঙুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সাকিল আহমেদ নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। আহত শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতাল এবং পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
আদালতের নির্দেশনা না মানা, রাষ্ট্রপক্ষের সাক্ষী হাজিরে উদ্যোগ না নেওয়া এবং অসদাচরণের অভিযোগে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। তিন কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে তাঁকে।
৩ ঘণ্টা আগে
চাঁদপুর শহরের উত্তর-পশ্চিম বিষ্ণুদী এলাকায় পুকুরের অংশবিশেষ ভরাট করে খামারের বর্জ্য ফেলায় মো. শাহাদাত হোসেন গাজী (৩০) নামের এক ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভরাট করা অংশ খনন করে সেখানকার বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের জন্য তাঁকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বৈরাচারের পতনের পর শুধু ক্ষমতার হাতবদল হলে চলবে না। সমাজের নানা সংকট নিয়ে মানুষের মধ্যে সংলাপও জরুরি। গণতন্ত্র, ন্যায়বিচার ও পারস্পরিক বোঝাপড়া জোরদার করতে দরকার যুক্তিনির্ভর আলোচনা। আর এই আলোচনায় ডিজিটাল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে একই সঙ্গে এটি বাড়াতে পারে বিভাজন ও মেরুকরণ...
৩ ঘণ্টা আগে