Ajker Patrika

ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে জননিরাপত্তায় ৫ প্লাটুন আনসার মোতায়েন
আজ শনিবার দুপুরে শহরের ইমামউদ্দিন স্কয়ারে জড়ো হন আনসার সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

জননিরাপত্তা নিশ্চিত করা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারেও তাঁরা দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার বেলা ১১টার দিকে আনসার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র ইমামউদ্দিন স্কয়ারে জড়ো হন। পরে বিভিন্ন দলে বিভক্ত হয়ে জেলার গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালনে যান তাঁরা।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তথ্যমতে, পাঁচ প্লাটুন সদস্যের মধ্যে তিন প্লাটুন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে। বাস টার্মিনাল, রেলস্টেশন, আদালত, হাসপাতাল, পাসপোর্ট অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন তাঁরা।

এ ছাড়া শহরের ভাঙ্গা রাস্তার মোড় ও রাজবাড়ী রাস্তার মোড়, ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা মোড়, ভাঙ্গা উপজেলার পুখুরিয়া বাজার, জেলা সদরের মুন্সিবাজার চত্বর এবং সদরপুর-চরভদ্রাসন পয়েন্টে আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের ইমামউদ্দিন স্কয়ারে জড়ো হন আনসার সদস্যরা। ছবি: আজকের পত্রিকা
আজ শনিবার দুপুরে শহরের ইমামউদ্দিন স্কয়ারে জড়ো হন আনসার সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট চন্দন দেবনাথ বলেন, ‘কোনো নাশকতাকারী বা দুষ্কৃতকারী যেন জ্বালাও-পোড়াও করতে না পারে, সে লক্ষ্যে এবং জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে থেকে টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে সদস্যরা প্রস্তুত হয়ে কাজ করছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত