
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন ‘বেরোবি শিক্ষার্থী পরিষদ’-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ দৌড় প্রতিযোগিতা। রোববার (৩০ নভেম্বর) সকালে শহীদ আবু সাঈদ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন বেরোবি শিক্ষার্থী পরিষদের সভাপতি মো. আহমাদুল হক আলবীর।
আবু সাঈদ চত্বর থেকে শুরু হওয়া এই দৌড় রংপুর নগরীর শাপলা চত্বর ঘুরে আবারও একই স্থানে গিয়ে শেষ হয়। রেজিস্ট্রেশনের মাধ্যমে এতে অংশ নেন প্রায় দেড় হাজার প্রতিযোগী।
উদ্বোধনী বক্তব্যে সভাপতি আহমাদুল হক আলবীর বলেন, ‘আজকের আয়োজন শুধু দৌড় নয়, তরুণ সমাজকে সুস্থ দেহ-সুস্থ মন গঠনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার এক আহ্বান। “চলো একসাথে হাঁটি, একসাথে গড়ি” প্রতিপাদ্য সামনে রেখে আমরা বার্তা দিতে চাই—ব্যক্তি ও দেশের কল্যাণে সক্রিয় হতে হবে। দেড় হাজার প্রতিযোগীর অংশগ্রহণই প্রমাণ করে তরুণ প্রজন্ম ইতিবাচক ও প্রাণবন্ত।’
আহমাদুল হক আলবীর আরও বলেন, ‘রেজিস্ট্রেশনের মাধ্যমে যাঁরা অংশ নিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা। আমরা চাই প্রতিবছর এই আয়োজন আরও বড় হোক, আরও বেশি তরুণ যুক্ত হোক।’

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী তৌফিক হাসান তারিক বলেন, ‘এত বড় প্রতিযোগিতায় দৌড়ানো সত্যিই রোমাঞ্চকর। পড়াশোনার চাপের মধ্যে এমন আয়োজন আমাদের শারীরিক ও মানসিকভাবে দারুণ উজ্জীবিত করে। বেরোবি শিক্ষার্থী পরিষদের আয়োজনগুলো সত্যিই অসাধারণ।’
অন্য অংশগ্রহণকারী শিক্ষার্থী তালেব ইসলাম বলেন, ‘এ ধরনের আয়োজন অবশ্যই প্রশংসার দাবিদার। সুস্থ দেহ-সুন্দর মন গঠনে এমন দৌড় প্রতিযোগিতা ইতিবাচক প্রভাব রাখবে। আজ আমি একজন প্রতিযোগী হিসেবে খুবই আনন্দিত। চাই প্রতিবছর এ রকম প্রতিযোগিতা হোক। এটি শুধু দৌড় নয়; সুস্থ ও প্রাণবন্ত আগামী গড়ার এক নতুন দৃষ্টান্ত।’
দৌড়ে অংশ নেওয়া প্রত্যেককে টি-শার্ট ও সকালের নাশতার ব্যবস্থা করা হয়। আর প্রথম ৮০ জনকে দেওয়া হয় মেডেল।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
১ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
১ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
২ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
২ ঘণ্টা আগে