
মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার দুই দিন পর ভাসমান অবস্থায় আলিফ (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানিপুর খেয়াঘাটসংলগ্ন মেঘনা নদীতে আলিফের মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বিষয়টি নিশ্চিত করেন।
আলিফ (১৭) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মো. ফয়সাল প্রধানের একমাত্র ছেলে। সে এবার ভবেরচর ওয়াজীর আলী হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
পরিবার সূত্রে জানা যায়, গত রোববার বেলা ১টার দিকে বন্ধুর সঙ্গে মেঘনা নদীর তেঁতুইতলা এলাকায় গোসল করতে যায় আলিফ। সাঁতার না জানায় বাসা থেকে পরিবারের সদস্যদের নিষেধ সত্ত্বেও গোসল করতে যায় সে। এ সময় ঢেউয়ের তোড়ে এবং তীব্র স্রোতের কারণে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয় আলিফ। নিখোঁজের দুই দিন পর আজ মিলল তার লাশ।
গজারিয়া থানার ওসি রাজিব খান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারজন শিক্ষক এবং তিনজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৩ মিনিট আগে
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধ করে রাজধানীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বিডি ক্লিন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে যৌথভাবে এই কর্মসূচি পরিচালনা করছে সংস্থাটি।
৫ মিনিট আগে
মুনা পৃথিবীতে এসেছিল মাত্র তিন মাস ১৮ দিন আগে। জন্মের পর মায়ের উষ্ণ স্পর্শ বা পরিবারের ভালোবাসা তার ভাগ্যে জোটেনি। মানসিক ভারসাম্যহীন এক নারীর গর্ভে জন্ম নেওয়া শিশুটি আশ্রয় পায় রাজধানীর আজিমপুরের সরকারি ছোটমণি নিবাসে। কিন্তু মুখে বুলি ফোটার আগেই সেই জীবন থেমে গেল। হাম-পরবর্তী শারীরিক জটিলতায় গত
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক সফিকুল ইসলাম নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় বাসের এক যাত্রীও আহত হন।
২৮ মিনিট আগে