
মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় মেঘনা নদীতে গোসলে নেমে এক কিশোর নিখোঁজ হয়েছে। আজ রোববার বেলা ১টার দিকে মেঘনা সেতুসংলগ্ন তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ আলিফ (১৭) গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মো. ফয়সাল প্রধানের একমাত্র ছেলে। সে এবার ভবেরচর ওয়াজীর আলী হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, আজ রোববার বেলা ১টার দিকে আরেক বন্ধুকে নিয়ে আলিফ মেঘনা সেতুসংলগ্ন তেতৈতলা এলাকায় গোসলে নামে। পরে সে ঢেউয়ের তোড়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয়। বন্ধুর মাধ্যমে খবর পেয়ে স্থানীয়রা প্রথমে জাল দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে। পরে বেলা দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করেন। তবে বেলা ২টা ৩০ মিনিট পর্যন্ত তার সন্ধান মেলেনি।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান জানান, ঘটনাস্থলে ইতিমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে।

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কালুরগাঁওয়ে সোহেল মুন্সী হত্যা মামলার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এই ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী নূপুরের সাবেক স্বামী মো. দ্বীন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, পারিবারিক ও ব্যক্তিগত ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়।
৪ মিনিট আগে
রংপুর নগরীর নর্থভিউ হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নুজসাতের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ সাকিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের বাবার দায়ের করা মামলার ভিত্তিতে তাকে আদালতে পাঠানো হয়েছে।
১০ মিনিট আগে
হবিগঞ্জের মাধবপুরে পুলিশের হেফাজত থেকে এক মাদক কারবারি হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক এসআইসহ ছয় পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ জুন) হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রাশেদুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৬ মিনিট আগে
মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার সকাল থেকে সড়ক ও মহাসড়কে র্যাব, পুলিশ ও গোয়েন্দা সংস্থার টহল জোরদার করা হয়েছে। সহিংসতা ঠেকাতে মোতায়েন করা হয়েছে ৪ প্লাটুন বিজিবি।
৪১ মিনিট আগে