
নওগাঁ সদর উপজেলায় একটি চালকলের বয়লার বিস্ফোরণে আব্দুল খালেক (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার সকালে উপজেলার হাঁপানিয়া এলাকায় অবস্থিত হাজি ইসারত আলী চালকলে ধান সিদ্ধ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল খালেক নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া পাড়া এলাকার বছির উদ্দিনের ছেলে। আহত চার শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানান, সকালে চালকলে ধান সিদ্ধের কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে বয়লারটিতে বিস্ফোরণ ঘটে এবং চারদিক কালো ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়া কিছুটা কাটার পর চাতালে আব্দুল খালেককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর থেকে চালকলের মালিক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে চাতাল শ্রমিকেরা কর্মক্ষেত্রের নিরাপত্তা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ঝুঁকিমুক্ত কাজের পরিবেশ চালুর দাবি জানিয়েছেন।
নওগাঁ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর কথা ছিল সংস্কার, বিচার ও নির্বাচন হবে। নির্বাচনটা হয়েছে, কিন্তু সংস্কার ও বিচার এখনো বাকি রয়ে গেল।’ আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সংলগ্ন পলাশী
১৩ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে এক বিধবাকে ধর্ষণের চেষ্টা, মারধর ও হত্যার হুমকির অভিযোগে নোমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আদালত ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে কমলনগর থানাকে নির্দেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে তাহিরপুর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে
১ ঘণ্টা আগে
প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে মা ইলিশ রক্ষায় শুরু হলো নদ-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা। আজ বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৮২ কিলোমিটার দীর্ঘ নদ-নদীতে এ বিধিনিষেধ বলবৎ থাকবে। ইলিশের মৌসুম শেষ হলেও দাম ছিল আকাশচুম্বী। মাছের দেখা না মেলায় হতাশ মৎস্যজীবীরা। গত ৩ মাসে গত বছরের তুলনায়
১ ঘণ্টা আগে