Ajker Patrika

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. কামরুল হোসেন

চবি প্রতিনিধি 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. কামরুল হোসেন
ড. কামরুল হোসেন। ছবি: সংগৃহীত

আগামী ১ বছরের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. কামরুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ এক বছরের জন্য নিজ দায়িত্বের অতিরিক্ত প্রক্টর নিয়োগ করা হলো।

প্রক্টর নিয়োগের বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হাছান মিয়া বলেন, নতুন প্রক্টর হিসেবে অধ্যাপক কামরুল হোসেনের নিয়োগ চিঠি ইস্যু করা হয়েছে। তিনি এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।

নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাকে যে নতুন দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শান্তিশৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে নিরন্তর কাজ করে যাব। দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত