
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
সকল লেখা

ঘূর্ণিঝড় মোকাবিলায় সাতক্ষীরায় প্রস্তুতি সভা, শুক্র ও শনি ছুটি বাতিল
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় সাতক্ষীরা জেলা প্রশাসনের প্রস্তুতি সভা হয়েছে। আজ বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

যশোরেশ্বরী মন্দিরে মুকুট চুরির ঘটনায় গ্রেপ্তার ৪ জনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ
সাতক্ষীরার শ্যামনগরে শ্রী যশোরেশ্বরী কালী মন্দিরে মা কালীর মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৪ জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আজ রোববার তাদের জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

যশোরেশ্বরী কালীমন্দিরের মুকুট চুরি, সেবায়েতসহ আটক ৪
শ্রীশ্রী যশোরেশ্বরী কালীমন্দির থেকে মা কালীর মাথার স্বর্ণের মুকুট চুরির ঘটনায় দায়ের করা মামলায় মন্দিরের সেবায়েত রেখা সরকারসহ চারজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় জেলার শ্যামনগরের বিভিন্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে মন্দিরের আরেক সেবায়েত জ্যোতিপ্রকাশ চট্টো

আশাশুনিতে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী-সন্তান আটক
সাতক্ষীরার আশাশুনিতে কমলা খাতুন (৫৫) নামের এক গৃহবধূর গলা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দরগাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর স্বামীসহ সাতজনকে আটক করা হয়েছে। কমলা ওই গ্রামের মোবারক গাজীর স্ত্রী।

ভারতে পাচারের সময় সাতক্ষীরা সীমান্তে ৪ বাংলাদেশি আটক
সাতক্ষীরার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় চার বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরায় ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাইয়ের সময় অস্ত্রসহ যুবক আটক
সাতক্ষীরার কালিগঞ্জে সন্ত্রাসীর গুলিতে শাহা আলম নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল শনিবার রাতে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের নলতায় এ ঘটনা ঘটে। এ সময় রবিউল ইসলাম হৃদয় (৩২) নামের এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।

ভারত যাওয়ার চেষ্টাকালে ভোমরায় আ. লীগের নেতা আটক
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার চেষ্টাকালে এক আওয়ামী লীগের নেতাকে আটক করেছে বিজিবি। আজ শনিবার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন সংলগ্ন বিজিবি চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়।

দুই পক্ষের সংঘর্ষে সাতক্ষীরায় ছাত্র আন্দোলনের সভা ভন্ডুল
দুই পক্ষের সংঘর্ষে সাতক্ষীরায় ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা ভন্ডুল হয়ে গেছে। এ সময় একটি পক্ষ কেন্দ্রীয় সমম্বয়কদের ঢাকায় ফিরে যাওয়ার হুঁশিয়ারি দেন। আজ সোমবার সাতক্ষীরা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

হাতুড়ির আঘাতে প্রতিবন্ধী তরুণী হত্যা, যুবককে গণপিটুনি
সাতক্ষীরা শহরে এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে হাতুড়ির আঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। তাঁকে গণপিটুনি দিয়ে র্যাবের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। আজ শনিবার সকালে সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

সাতক্ষীরা সীমান্ত থেকে ১১ স্বর্ণের বারসহ যুবক আটক
সাতক্ষীরার সদর উপজেলার ভোমরা সীমান্ত থেকে ১১টি সোনার বারসহ জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার মধ্যরাতে ভোমরার লক্ষ্মীদাঁড়ি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

সাতক্ষীরায় সাবেক এমপির বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, দেশি অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার
সাতক্ষীরা সদর আসনের সাবেক সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। গতকাল শুক্রবার গভীর রাত পর্যন্ত শহরের মুনজিতপুর এলাকায় তাঁর বাড়িতে এ অভিযান চালানো হয়। এ সময় বাড়িতে কেউ ছিলেন না বলে জানিয়েছে পুলিশ।

ব্যবসায়ীকে পুলিশ হেফাজতে নির্যাতন: এক বছর পর সাবেক এসপি ও চেম্বার নেতার বিরুদ্ধে মামলা
আজাহারুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে এনে দুই দিন ধরে গোয়েন্দা পুলিশ হেফাজতে রেখে নির্যাতন, ক্রসফায়ারের ভয় দেখিয়ে পাঁচ ভরি সোনার গয়না ও নগদ ৩২ লাখ টাকাসহ ১৬টি চেকের পাতায় স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে আদালতে মামলা হয়েছে।

সাতক্ষীরা থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ২
সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি ২৬ দিন পর উদ্ধার করেছে র্যাব। এ সময় লুট হওয়া অস্ত্র ও গুলি রাখার অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে মটিতে পুঁতে রাখা অস্ত্র-গুলি উদ্ধার ও আসামি আটক করা হয়।

সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যানে বাসের চাপা, নিহত ১
সাতক্ষীরায় বাসচাপায় সুনীল কুমার মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। আজ বুধবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা পাওয়ার গ্রিড সাবস্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাতক্ষীরায় বন্দুকযুদ্ধে জামায়াত কর্মী নিহতের ঘটনায় ১০ বছর পর মামলা
সাতক্ষীরার কাশেমপুরে জামায়াত কর্মী শহিদুল ইসলাম বন্দুকযুদ্ধে নিহতের ঘটনায় প্রায় ১০ বছর পর সাবেক সংসদ সদস্য (এমপি) শেখ মুজিবর রহমানসহ ৩২ জনকে আসামি করে আদালতে মামলা হয়েছে। সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন বড়ালের আদালতে আজ বুধবার এই মামলা করেন নিহতের ভাই ইমাদুল হক।

সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের সামনে ভিসাপ্রার্থীদের বিক্ষোভ
সাতক্ষীরায় ভিসা পেতে ব্যাপক হয়রানির অভিযোগে ভারতীয় ভিসা সেন্টারে বিক্ষোভ করেছেন ভিসাপ্রার্থীরা। আজ সোমবার দুপুরে ইটাগাছার ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন কয়েক শ ভিসাপ্রার্থী। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
