Ajker Patrika

মানব পাচার ও অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বাড়তি সতর্কতা

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ২২: ২১
মানব পাচার ও অনুপ্রবেশ ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে বাড়তি সতর্কতা
ফাইল ছবি

অবৈধ অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। এ ছাড়া দিনরাত সীমান্ত এলাকায় টহল দেওয়া হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের চলাচল পর্যবেক্ষণ করা হচ্ছে। অবৈধভাবে সীমান্ত পারাপার ও অনুপ্রবেশ ঠেকাতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, গতকাল রোববার দিবাগত রাতে সীমান্তের অন্তত পাঁচটি স্থানে অজ্ঞাত ব্যক্তিদের গতিবিধি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পরে টহল দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে মানব পাচারে জড়িত সন্দেহে আটজনকে আটক করে। তাঁদের সাতক্ষীরা সদর ও কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তে নজরদারি বাড়াতে থার্মাল ড্রোন, নাইট ভিশন বাইনোকুলার, সার্চলাইট ও সিসি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত