Ajker Patrika

চলন্ত মোটরসাইকেলে টিকটক ভিডিও, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তরুণের

সাতক্ষীরা প্রতিনিধি
চলন্ত মোটরসাইকেলে টিকটক ভিডিও, নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল তরুণের
প্রতীকী ছবি

সাতক্ষীরার আশাশুনিতে চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও ধারণ করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মুস্তাকিন সরদার (২০) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বন্ধু জাবের হোসেন গুরুতর আহত হয়েছেন। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আজ শনিবার বিকেলে উপজেলার শোভনালী ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ দেবনগর গ্রামের মোমিন সরদারের ছেলে। আহত জাবেরও একই এলাকার বাসিন্দা।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বিকেলে মুস্তাকিন ও জাবের মোটরসাইকেলে শালকালী থেকে পারুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে তালতলা এলাকায় পৌঁছালে মুস্তাকিন এক হাতে মোবাইল ফোন দিয়ে চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও ধারণ করছিলেন।

এ সময় অতিরিক্ত গতির কারণে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মুস্তাকিনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা আহত জাবেরকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত