Ajker Patrika

তালায় শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড

সাতক্ষীরা প্রতিনিধি
তালায় শিশু ধর্ষণ মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
সাতক্ষীরার তালায় এক শিশুকে ধর্ষণের মামলায় তুহিন শেখ নামের এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার তালায় এক শিশুকে ধর্ষণের মামলায় তুহিন শেখ (২৬) নামের এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার বিকেলে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকারিয়া হোসেন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত তুহিন শেখ সাতক্ষীরার তালা উপজেলার শেখ শফিকুল ইসলামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৮ জুন সকালে তালা উপজেলা সদরের ৯ বছর বয়সী এক শিশু তার ছোট বোনকে নিয়ে বাড়ির পাশের একটি খেজুরবাগানে খেজুর পাড়তে যায়। এ সময় তুহিন শেখ শিশুটির মুখ চেপে ধরে পাশের পাটখেতে নিয়ে ধর্ষণ করে।

শিশুটির চিৎকার শুনে তার মা ও প্রতিবেশীরা ছুটে এলে তুহিন পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা ওই রাতেই তুহিন শেখের নাম উল্লেখ করে তালা থানায় মামলা করেন।

পরে পুলিশ তুহিনকে গ্রেপ্তার করে যশোরের পোলেরহাট সংশোধনাগারে পাঠায়। মামলার তদন্ত কর্মকর্তা তালা থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস ২০১৫ সালের ২৯ জুন তুহিনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত