
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সকল লেখা

নদীর তীরে পড়ে ছিল বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে কালনী নদীর তীর থেকে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. শফিক মিয়া (৩১) খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। তিনি স্থানীয় আব্দুল্লাপুর বাজারে শ্রমিকের কাজ করতেন।

হাওরে মিলল পাহারাদারের গলাকাটা মরদেহ
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার হাওরে সেচ প্রকল্পের ড্রেনে মতি মিয়া (৬০) নামের একজনের গলাকাটা মরদেহ পাওয়া গেছে। মতি মিয়া জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের ধোবাজোড়া-শিয়ারা গ্রামের তুতি মিয়ার ছেলে। আজ শনিবার (৩১ জানুয়ারি) সকালে মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের দুর্গাপুর চরের কান্দা সেচ ড্রেন থেকে...

ইটনায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৬ জনের কারাদণ্ড
কিশোরগঞ্জের ইটনায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে ছয়জনকে তিন মাস করে কারাদণ্ড দিয়েছেন ইটনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসীর হাসান খান। শনিবার (৬ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে ইটনা উপজেলা সদর ইউনিয়নের পূর্বগ্রাম মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
কিশোরগঞ্জের মিঠামইনে বন্ধুদের নিয়ে খেলা করতে গিয়ে বর্ষার পানিতে ডুবে মোহাম্মদ ওসামা (৬) এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের পূর্ব ঢাকী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে একদল শিয়ালের আক্রমণে আহত অন্তত ৩০
কিশোরগঞ্জের অষ্টগ্রামে শিয়ালের কামড়ে কৃষক ও পথচারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ন্যাপথালিন খেয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু
কিশোরগঞ্জের অষ্টগ্রামে ন্যাপথালিন ও প্রেশারের ওষুধ খেয়ে কলেজপড়ুয়া এক শিক্ষার্থী মারা গেছে। আজ শনিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের গোলাপহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

অষ্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে আঘাত পেয়ে এক আরোহী নিহত ও আরেকজন আহত হয়েছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা সেতু এলাকায় অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জে পোড়ানো হলো ৩২০০ মিটার নিষিদ্ধ জাল
কিশোরগঞ্জে হাওরে ৩ হাজার ২০০ মিটার নিষিদ্ধ জাল আগুনে পোড়ানো হয়েছে। গতকাল রোববার বিকেলে ইটনা সদর হাওরে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে এই জাল জব্দ করে।

অষ্টগ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোর নিহত
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জাহাঙ্গীর আলম (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে কাস্তুল ইউনিয়নের বাহাদুরপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।

মিঠামইনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানি জমে থাকা জলাশয়ে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার কাটখাল ইউনিয়নের সাহেবনগর পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে।

ভারত থেকে আসা পানি হু হু করে ঢুকছে কিশোরগঞ্জের হাওরে
হবিগঞ্জের খোয়াই নদ দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা পানি হু হু করে ঢুকছে কিশোরগঞ্জের হাওরে। দুই দিন ধরে বাড়ছে হাওরের পানি। জেগে ওঠা ডুবো সড়ক ও ফসলি জমি নতুন করে প্লাবিত হচ্ছে। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে হাওর পারের মানুষের।

মাকে নিয়ে হাওরে ঘুরতে গিয়ে নিখোঁজ, ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের মিঠামইন হাওরের পানিতে নিখোঁজের ২৭ ঘণ্টা পর পর্যটক আবীর হোসেনের (২০) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ডুবুরি দল। আজ শনিবার সন্ধ্যা ৬টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্ট ঘটনাস্থলে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

অষ্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত, আহত ২
কিশোরগঞ্জের অষ্টগ্রামে মোটরসাইকেলের ধাক্কায় মাইষা আক্তার (১০) নামের এক শিশু নিহত ও দুই যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মিঠামইন হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ
কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্টের হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে এক তরুণ পর্যটক নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্টে এ ঘটনা ঘটে।

বজ্রপাতে নৌকা থেকে পড়ে নিখোঁজ জেলের মৃতদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ইটনা উপজেলার ধনপুর হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে নৌকা থেকে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ধনপুর ইউনিয়নের হাওরে এ দুর্ঘটনা ঘটে।

হাওরে বিদ্যুতায়িত হয়ে মাঝির মৃত্যু
কিশোরগঞ্জের ইটনা হাওরে বিদ্যুতায়িত হয়ে এক মাঝির মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ইটনা উপজেলার মৃগার ইউনিয়নের উজান-রাজিবপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।
