Ajker Patrika

নানাবাড়িতে বেড়াতে এসে অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুর

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নানাবাড়িতে বেড়াতে এসে অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিশুর
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে গভীর রাতে বসতঘরে অগ্নিকাণ্ডে তওহিদুল নামের আট বছরের একটি শিশু প্রাণ হারিয়েছে। এ ঘটনায় দুটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এত অন্তত ১০ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিকেরা দাবি করেছেন। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার দেওঘর ইউনিয়নের আলিনগর পশ্চিম পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মারা যাওয়া তওহিদুল অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের আব্দুল মজিদের ছেলে। সে দেওঘর ইউনিয়নের আলিনগর পশ্চিম পাড়ায় নানা আবু তুরাবের বাড়িতে বেড়াতে এসেছিল।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিনগর পশ্চিম পাড়ার হাফেজ আবু তুরাবের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরে। এতে দুটি বসতঘর, নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ গৃহস্থালি সামগ্রী সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমন্ত শিশু তওহিদুল ইসলাম (৮) অগ্নিদগ্ধ হয়। অগ্নিকাণ্ড হাফেজ আবু তুরাব পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে রওনা করলেও পথে বাধাগ্রস্ত হয় আলীনগর সড়কে অতিরিক্ত গতিরোধক ও রাস্তা দখল করে অটোরিকশা চার্জ দেওয়ার কারণে। ফলে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।

আহত তওহিদুলকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থার উন্নতি না হলে, রাতেই ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিলে আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুর মৃত্যু হয়। অগ্নিকাণ্ডে শিশুটির প্রায় ৬০ ভাগ শরীর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত আবু তুরাবের ছেলে মাসুম মোল্লা (২৮) বলেন, আগুনে আমাদের আদরের ভাগনেকে নিয়ে গেছে। আমাদের সর্বস্বান্ত করে ফেলছে আগুন। এখন তো মাথা গোঁজার অবস্থা নেই আমাদের।

দেওঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তার হোসেন বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। দগ্ধ হয়ে একটি শিশু মারা গেছে। এ ছাড়া প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গভর্নর আহসান মনসুর বেরিয়ে যাওয়ার পর বের করে দেওয়া হলো তাঁর উপদেষ্টাকেও

নতুন গভর্নর মোস্তাকুর রহমানের পরিচয় ও যোগ্যতা

জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে

আওয়ামী লীগ নেতাকে জামিন দেওয়ায় এজলাসে বিশৃঙ্খলা, বিএনপিপন্থী আইনজীবী নেতা গ্রেপ্তার

মৃত্যুর আগপর্যন্ত মন্ত্রিপরিষদে যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত