কিশোরগঞ্জের ইটনায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নাছির মিয়া (২৩) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল সোমবারের এ সংঘর্ষের ঘটনায় আরও আরও ৪০ জন আহত হন।
পুলিশ ও স্থানীরা জানায়, উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়াকান্দা এলাকার গাছের বাড়ি ও হাছুর বাড়ির লোকজনের মধ্যে রাস্তা ও জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছে। গতকাল বিকেলে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে গুরুতর আহত নাছিরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবুল হাসিম বলেন, গতকাল জমি-সংক্রান্ত বিরোধে দুই পক্ষের সংঘর্ষে প্রায় ৪০ আহত হন।
আজকে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। এ বিষয়ে অভিযোগপ্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৭ ঘণ্টা আগে