
মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ আন নোমান আরীফী
মাওলানা মুহাম্মাদ আব্দুল্লাহ আন নোমান আরীফী
সকল লেখা

সবর সম্পর্কে কোরআন-হাদিসের শিক্ষা
আরবি ‘সবর’ শব্দের অর্থ হলো ধৈর্য, সহনশীলতা ও আত্মসংযম। রূপক অর্থে সবরকে বিষাক্ত কাঁটাযুক্ত বৃক্ষের ফলের সঙ্গে তুলনা করা হয়, যা আহরণ করতে গেলে হাত ক্ষতবিক্ষত হতে পারে। তবে এর চূড়ান্ত পরিণাম অত্যন্ত মিষ্টি। জীবনের নানা কণ্টকাকীর্ণ পথে সবরের মাধ্যমেই মানুষ আত্মিক স্বস্তি ও স্থিরতা খুঁজে...

কে ছিলেন ফখরে বাঙাল আল্লামা তাজুল ইসলাম
বাংলার সবুজ পল্লি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভুবন গ্রাম। ১৮৯৬ সালে এই গ্রামের এক পুণ্যময় দম্পতি মাওলানা আনোয়ার আলী ও জোবায়দা খাতুনের কোল আলো করে জন্ম নেন এক ফুটফুটে শিশু। পিতা পরম আহ্লাদে নাম রাখলেন তাজুল ইসলাম, যার অর্থ ইসলামের মুকুট। কে জানত, এই শিশুই একদিন বিশ্বজুড়ে বাংলার গৌরব বয়ে আনবেন!

মুফতি শফি (রহ.) : উপমহাদেশের প্রখ্যাত ফকিহ
ইসলামি জ্ঞানের মহাসমুদ্রে যারা চিরভাস্বর নক্ষত্রের মতো দিক-নির্দেশনা দিয়ে গেছেন, মুফতি মুহাম্মদ শফি (রহ.) তাঁদের মধ্যে অন্যতম। বিংশ শতাব্দীতে উপমহাদেশের মুসলিম সমাজ যখন রাজনৈতিক ও সামাজিক সংকটে নিমজ্জিত, তখন তিনি জ্ঞানের আলো নিয়ে হাজির হয়েছিলেন। তিনি ছিলেন একাধারে বিশ্ববিখ্যাত তাফসির...

রশিদ আহমদ গাঙ্গুহি: আধ্যাত্মিক চেতনার বাতিঘর
ভারতবর্ষ যখন ব্রিটিশ শাসনের জাঁতাকলে পিষ্ট এবং মুসলিম সমাজ যখন ধর্মীয় ও রাজনৈতিক সংকটে আচ্ছন্ন, ঠিক তখনই এক আলোকবর্তিকা হাতে আবির্ভূত হন মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি (রহ.)। তিনি ছিলেন একাধারে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিজ্ঞ ফকিহ এবং আধ্যাত্মিক রাহবার।

সাইয়েদ আবুল হাসান আলি নদভি: বিংশ শতাব্দীর অমর জ্ঞানসাধক
বিংশ শতাব্দীর মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ পথপ্রদর্শক, প্রখ্যাত সাহিত্যিক সাইয়েদ আবুল হাসান আলি নদভি (রহ.)। ১৯১৪ খ্রিষ্টাব্দে ভারতের রায়বেরেলির এক সম্ভ্রান্ত আলেম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাইয়েদ আবদুল হাই ছিলেন ‘নুজহাতুল খাওয়াতির’-এর মতো কালজয়ী গ্রন্থের রচয়িতা।

ইমাম তাহাবি: আকিদা ও ফিকহ শাস্ত্রের অনন্য মহিরুহ
ইমাম আবু জাফর তহাবি (রহ.)-এর সংগ্রামী জীবন, তাঁর জগদ্বিখ্যাত কিতাব 'আকিদাতুত তহাবি' এবং ইসলামি ফিকহ ও হাদিসশাস্ত্রে তাঁর অসামান্য অবদান সম্পর্কে বিস্তারিত জানুন।

ফাজায়েলে আমলের লেখক শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি
ফাজায়েলে আমলের লেখক শায়খুল হাদিস জাকারিয়া কান্ধলভি (রহ.)-এর শিক্ষা, অধ্যাপনা এবং আধ্যাত্মিক জীবনের ইতিহাস জানুন। মদিনায় তাঁর ইন্তেকাল ও তাবলিগ জামাতে তাঁর অবদান।

ইমাম জাহাবি: হাদিস শাস্ত্রের প্রবাদ পুরুষ
ইমাম আজ-জাহাবি (রহ.) কে ছিলেন? তাঁর বিখ্যাত বই 'সিয়ারু আলামিন নুবালা' এবং হাদিস ও রিজাল শাস্ত্রে তাঁর অভাবনীয় অবদান সম্পর্কে বিস্তারিত জানুন।

হুসাইন আহমাদ মাদানি: ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রসেনানী
ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে মাওলানা হুসাইন আহমাদ মাদানি (রহ.) এক কালজয়ী ব্যক্তিত্ব। তিনি ছিলেন একাধারে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, আধ্যাত্মিক সাধক এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সিপাহসালার।

ইবনে হাজার আসকালানি: হাদিসশাস্ত্রের অবিসংবাদিত নক্ষত্র
ইসলামি জ্ঞান-বিজ্ঞানের ইতিহাসে যেসব মনীষী তাঁদের মেধা ও গবেষণার মাধ্যমে অমর হয়ে আছেন, তাঁদের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি (রহ.) অন্যতম। তিনি একাধারে শ্রেষ্ঠ মুহাদ্দিস, ইতিহাসবিদ ও আইনবিদ। তাঁর পাণ্ডিত্য ও অবদানের কারণে তাঁকে আমিরুল মুমিনিন ফিল হাদিস বা হাদিসশাস্ত্রের সেনাপতি বলা হয়।

আশরাফ আলী থানভি: আধ্যাত্মিক জাগরণের কালজয়ী মনীষী
উপমহাদেশের ইসলামি চিন্তাধারা ও আধ্যাত্মিক সংস্কারের ইতিহাসে মাওলানা আশরাফ আলী থানভি (রহ.) এক উজ্জ্বল নক্ষত্র। ১৮৬৩ সালে (১২৮০ হিজরি) ভারতের উত্তর প্রদেশের থানা ভবনে জন্মগ্রহণকারী এই মহান ব্যক্তিত্ব ছিলেন একাধারে মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ এবং বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সমাজসংস্কারক।

রেশমি রুমাল আন্দোলনের অগ্রদূত উবায়দুল্লাহ সিন্ধি
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-সংগ্রামের ইতিহাসে মাওলানা উবায়দুল্লাহ সিন্ধি (রহ.) এক কিংবদন্তি পুরুষ। একটি শিখ পরিবারে জন্মগ্রহণ করেও সত্যের সন্ধানে তিনি ইসলাম গ্রহণ করেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপিয়ে দেন।

খলিল আহমাদ সাহারানপুরি: জীবন, কর্ম ও গবেষণা
ব্রিটিশ ভারতের প্রখ্যাত হানাফি আলেম, হাদিস বিশারদ ও আধ্যাত্মিক সাধক মাওলানা খলিল আহমাদ সাহারানপুরি (রহ.) ছিলেন দেওবন্দি আন্দোলনের প্রথম প্রজন্মের অন্যতম প্রাণপুরুষ। তাঁর জ্ঞান ও পাণ্ডিত্যের সুবাস আজও সমগ্র মুসলিম বিশ্বে ছড়িয়ে আছে।

‘মাআরিফুল কোরআন’-এর রচয়িতা মাওলানা ইদরিস কান্ধলভি
ভারতীয় উপমহাদেশের ইসলামি জ্ঞানভান্ডার ও আধ্যাত্মিক নবজাগরণের ইতিহাসে মাওলানা মুহাম্মদ ইদরিস কান্ধলভি (রহ.) একটি উজ্জ্বল নাম। তিনি ছিলেন একাধারে বরেণ্য মুহাদ্দিস, মুফাসসির, সিরাত গবেষক এবং শরিয়ত ও মারফতের এক সমন্বয়কারী ব্যক্তিত্ব।

দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শায়খুল হিন্দ মাহমুদ হাসান (রহ.)
ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা-আন্দোলন ও ইসলামি শিক্ষা প্রসারের ইতিহাসে শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি (রহ.) একটি অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন দারুল উলুম দেওবন্দের ইতিহাসের প্রথম ছাত্র এবং ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।

আল্লামা হাবিবুর রহমান আজমি: প্রথিতযশা মুহাদ্দিস ও পাণ্ডুলিপি গবেষক
আল্লামা হাবিবুর রহমান আজমি (১৯০১-১৯৯২ খ্রি.) কেবল হিন্দুস্তান বা আরব বিশ্বে নয়, বরং সমকালীন মুসলিম বিশ্বের হাতে গোনা কয়েকজন পণ্ডিত, ফকিহ ও মুহাদ্দিসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নাম। হাদিস শাস্ত্রের বিলুপ্তপ্রায় পাণ্ডুলিপি উদ্ধার ও সম্পাদনায় (তাহকিকুত তুরাস) তাঁর অবদান তাঁকে বিশ্বজুড়ে অমর করে রেখেছে।
