
ভারতীয় উপমহাদেশের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে মাওলানা হুসাইন আহমাদ মাদানি (রহ.) এক কালজয়ী ব্যক্তিত্ব। তিনি ছিলেন একাধারে বিশ্ববিখ্যাত হাদিস বিশারদ, আধ্যাত্মিক সাধক এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের অন্যতম প্রধান সিপাহসালার।
১৮৭৯ সালে ভারতের উত্তর প্রদেশের আনাও জেলার বাঙ্গর মৌ নামের গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা সাইয়েদ হাবিবুল্লাহ ছিলেন একনিষ্ঠ আল্লাহওয়ালা মানুষ। পারিবারিক পরিবেশে প্রাথমিক শিক্ষা শেষে মাত্র ১৩ বছর বয়সে তিনি দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। অসাধারণ মেধার পরিচয় দিয়ে মাত্র সাড়ে ছয় বছরে তিনি দরসে নেজামির কঠিন পাঠ্যক্রম সম্পন্ন করেন।
১৮৯৯ সালে পড়াশোনা শেষ করে তিনি সপরিবারে মদিনা মুনাওয়ারায় হিজরত করেন। তাঁর ওস্তাদ শায়খুল হিন্দ (রহ.)-এর নির্দেশ ছিল—‘কখনো পড়ানো ছাড়বে না।’ ওস্তাদের এই অমূল্য উপদেশ তিনি আমৃত্যু পালন করেছেন।
ব্রিটিশ শাসন উৎখাতের লক্ষ্যে শায়খুল হিন্দের নেতৃত্বে পরিচালিত রেশমি রুমাল আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। এই অপরাধে ব্রিটিশরা তাঁকে গ্রেপ্তার করে ভূমধ্যসাগরের মাল্টা দ্বীপে নির্বাসিত করে।
বিপ্লবী চেতনা: ১৯১৬ থেকে ১৯২০ সাল পর্যন্ত মাল্টার কারাগারে অমানুষিক নির্যাতন সহ্য করেও তিনি বলেছিলেন—‘এই কারাগার আমার জন্য মাদ্রাসা, যেখানে আমি স্বাধীনতার পাঠ পেয়েছি।’
কারাগার থেকে ফিরে তিনি ঘোষণা করেন—‘হিন্দুস্তানের আজাদি আন্দোলন ইসলামি জিহাদেরই অংশ।’ তাঁর এই একটি ফতোয়া লাখ লাখ মুসলিম যুবককে ব্রিটিশদের বিরুদ্ধে রাজপথে নামিয়ে এনেছিল। তিনি মিম্বার থেকে বিপ্লবের ডাক দিতেন এবং জনসভায় অগ্নিঝরা বক্তৃতার মাধ্যমে জনতাকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন।
মাওলানা মাদানি (রহ.) বিশ্বাস করতেন, ব্রিটিশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করা মানে অন্ধকারের বিরুদ্ধে আলোর লড়াই। তিনি ছিলেন একাধারে আধ্যাত্মিক পীর ও তুখোড় রাজনীতিবিদ। তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও অকুতোভয় নেতৃত্ব আজও প্রত্যেক স্বাধীনতাকামী মানুষের হৃদয়ে চিরভাস্বর।

ইসলামের অন্যতম স্তম্ভ হজ। হজ ব্যবস্থাপনা একটি দ্বিরাষ্ট্রিক কার্যক্রম। এই ব্যবস্থাপনার নীতিনির্ধারণী বিষয়গুলোতে সৌদি সরকারের ভূমিকাই মুখ্য। বাংলাদেশের মতো হজযাত্রী প্রেরণকারী দেশগুলো অধিকাংশ ক্ষেত্রেই সৌদি সরকারের বিধিবিধান, দিকনির্দেশনা ও রোডম্যাপের আলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে থাকে।
৭ ঘণ্টা আগে
মানুষের জীবনে রিজিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। অর্থ-সম্পদের পাশাপাশি সুস্বাস্থ্য, মানসিক প্রশান্তি, নেক সন্তান, সময়ের বরকতও রিজিকের অন্তর্ভুক্ত। কোরআন ও হাদিসে বর্ণিত এমন কিছু আমল আছে, যেগুলোর পাবন্দি করলে রিজিকে বরকত আসে। এ
১৩ ঘণ্টা আগে
একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।
১৭ ঘণ্টা আগে
পরীক্ষা প্রতিটি শিক্ষার্থীর জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। মেধা ও যোগ্যতা যাচাইয়ের এই মাধ্যমটি যেমন পরিশ্রমের দাবি রাখে, তেমনি প্রয়োজন মানসিক স্থিরতা। ইসলামে সফলতার মূলমন্ত্র হলো—প্রথমে নিজের সর্বোচ্চ চেষ্টা বা পরিশ্রম করা এবং এরপর ফলাফলের জন্য আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা।
১ দিন আগে