
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
সকল লেখা

খালে গাছের গুঁড়িতে আটকে ছিল অজ্ঞাতনামা যুবকের মরদেহ
চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেগরপুনি ব্রিজসংলগ্ন শ্রীমাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব’ বললেন বিএনপি নেতা
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব কমিটি’ বলে মন্তব্য করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপির কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।

পটিয়ায় পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি
চট্টগ্রামের পটিয়ায় পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে। পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৫০ হাজার টাকা ও সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে ডাকাতদল। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

ঘুম যে আর ভাঙবে না, জানে না শিশু রিজান
বাংলাদেশ সেনাবাহিনীর করপোরাল জনি বড়ুয়ার আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রিমা বড়ুয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে গত শুক্রবার স্বামীর সঙ্গে পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে হঠাৎ খিঁচুনি শুরু হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। চিকিৎসকেরা তাঁর গর্ভের সন্তানকেও বাঁচাতে পারেননি। পরদিন শ

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারী নিহত
চট্টগ্রামের পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নুরুন্নাহার (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক নারী শ্রমিক। আজ শনিবার (২৭ জুন) বেলা দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের পটিয়া উপজেলার শ্রীমাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়ায় শিশু জায়হান হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
চট্টগ্রামের পটিয়ায় শিশু জায়হান হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন তার বাবা-মা, স্বজন এবং এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেল ৩টায় পটিয়া থানার মোড় চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশ নেন।

‘পুলিশের কাছে গেলে লাশ পাবি’—চিরকুটের ২৪ ঘণ্টা না পেরোতেই অপহৃত শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
চট্টগ্রামের পটিয়ায় অপহরণের দুই দিন পর পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মুক্তিপণ দাবিতে লেখা একটি চিরকুট পাওয়ার ২৪ ঘণ্টা না পেরোতেই তার মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পদবঞ্চিতদের বাধায় পটিয়ায় ছাত্রদলের আনন্দ মিছিল পণ্ড
পদবঞ্চিতদের বাধায় পণ্ড হলো চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের কমিটিতে নতুন করে স্থান পাওয়া পটিয়ার একাংশের নেতা-কর্মীদের আনন্দ মিছিল। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শান্তিরহাট এ

সাত মাসের ব্যবধানে বাবা-ছেলে ও ফুফুর মৃত্যু
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের বাসিন্দা যমজ দুই ভাই। তাঁদের ইচ্ছা ছিল একসঙ্গে বিয়ে করবেন। পরিবারেরও ছিল এমনই চিন্তাভাবনা। দুজনের একজন দেশে এবং অন্যজন সৌদি আরবে থাকেন। সংসারে সচ্ছলতা আনতে একজন প্রবাসে যান। সবকিছু ঠিক ছিল। দেশে থাকা ভাইয়ের বিয়ের দিনক্ষণ পাকাপোক্ত হয়

বাসায় ঢুকে অন্তঃসত্ত্বা তরুণীকে কুপিয়ে স্বর্ণ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় অন্তঃসত্ত্বা তরুণীর ঘরে ঢুকে তাঁকে কুপিয়ে স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখাল এলাকায়। ভুক্তভোগী সোহেদা নূর মোহনা (২১) বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আব্দুল মোনাফ....

পটিয়ায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের পটিয়ায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মোহাম্মদ সোলাইমানকে (৪২) গ্রেপ্তার করেছে পটিয়া থানা-পুলিশ। আজ শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে পটিয়া পৌর সদরের ইন্দ্রপুল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত...

পটিয়ায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার
চট্টগ্রামের পটিয়া থানার মোড় এলাকায় অবস্থিত আল মদিনা হোটেলের পেছনে সরকারি খাসজমিতে মোবাইল কোর্ট পরিচালনা করে দখল করা দুই গন্ডা জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নিভে গেল কুড়িয়ে পাওয়া সেই নবজাতকের প্রাণ
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনায় কুড়িয়ে পাওয়া নবজাতকটিকে শেষ পর্যন্ত বাঁচানো গেল না। রোববার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জন্মেই নিষ্ঠুরতার শিকার!
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালের পাশের প্রাঙ্গণে শিশুটিকে পাওয়া যায়। নবজাতকটি পটিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন।

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪
রাতে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস আমজুরহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় ট্রাকচালক মো. সালাম বাস ও ট্রাকের মাঝখানে আটকা পড়েন।

পটিয়ায় আগুনে পুড়ল ৭ দোকান
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে পারভেজ সওদাগরের দোকান, মনু বেকারি, সেলিম বেকারি, সেলিম সওদাগরের দোকান, সেলিম সওদাগরের গুদাম এবং একটি সেলুন। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
