
চট্টগ্রামের পটিয়ায় শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেগরপুনি ব্রিজসংলগ্ন শ্রীমাই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৭টার দিকে শ্রীমাই খালে একটি গাছের গুঁড়িতে এক যুবকের মরদেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পটিয়া থানা-পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবকের বয়স ২৫ থেকে ৩০ বছর। তাঁর পরনে ছিল হাফহাতা গেঞ্জি ও প্যান্ট। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দলও ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহসহ তদন্ত শুরু করেছে।
ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য জাহেদুল আলম বলেন, ওই যুবক কীভাবে সেখানে এলেন এবং কীভাবে তাঁর মৃত্যু হয়েছে—এসব বিষয় নিয়ে এলাকায় আলোচনা চলছে।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল খালেক বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারে। একই সঙ্গে নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চাঁদপুরের মতলব উত্তরে ষাটনল টার্মিনালে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে মো. রবিন হোসেন (৩৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। ঘটনার ১০ ঘণ্টার বেশি সময় পার হলেও তাঁকে উদ্ধার করা যায়নি। নিখোঁজ যুবক ওই উপজেলায় তাঁর শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ঘটনার খবরেরও প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে....
১০ মিনিট আগে
কুষ্টিয়ার কুমারখালীর চাপড়া ইউনিয়ন ভূমি কার্যালয়ের অফিস সহকারী রেজাউল ইসলামের বিরুদ্ধে নোটিশ জারির খরচের কথা বলে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৫ মিনিট আগে
সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণ এবং পুলিশ ভেরিফিকেশনের নামে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করার অভিযোগে মানববন্ধন করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ সময় নেতা-কর্মীরা ‘বন্ধু কোটায় মন্ত্রী, কর্মী কোটায় চাকরি’ ইত্যাদি লেখা প্লাকার্ড ও লালকার্ড প্রদর্শন করে বিএনপি সরকারের বিরুদ্ধে দলীয়করণের....
১৯ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধভাবে মজুত করা ৪০৩ বস্তা ডিএপি (ডাই অ্যামোনিয়াম ফসফেট) জব্দ করেছে উপজেলা প্রশাসন। আজ শুক্রবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সারগুলো জব্দ করেন।
৩১ মিনিট আগে