
চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই গ্রামের বাসিন্দা যমজ দুই ভাই। তাঁদের ইচ্ছা ছিল একসঙ্গে বিয়ে করবেন। পরিবারেরও ছিল এমনই চিন্তাভাবনা। দুজনের একজন দেশে এবং অন্যজন সৌদি আরবে থাকেন। সংসারে সচ্ছলতা আনতে একজন প্রবাসে যান। সবকিছু ঠিক ছিল। দেশে থাকা ভাইয়ের বিয়ের দিনক্ষণ পাকাপোক্ত হয়েছে। আর সৌদি আরবে থাকা ভাই দেশে এলে তাঁরও বিয়ে ঠিক হবে। এর জন্য মেয়ে দেখাদেখিও শেষ। কিন্তু দেশে ফেরার আগেই প্রবাসের মাটিতে প্রাণ হারালেন এক ভাই। নিহত যুবকের নাম তৌহিদুল ইসলাম বাবু। দেশে অবস্থান করা ভাইয়ের নাম জাহেদ হোসেন বাবলু।
মাত্র সাত মাস আগে বাবা আবু তৈয়বকে হারিয়েছিলেন তাঁরা। এর মধ্যে ১ মে ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বাবলুর ফুফু।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে কর্মস্থলে মারা যান বাবু। কাজ করতে গিয়ে হঠাৎ একটি দেয়াল তার ওপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান বাবু। ইতি ঘটে একটি জীবনের। একটি স্বপ্নের।
এই বিষয়ে নিহত ব্যক্তির যমজ ভাই জাহেদ হোসেন বাবলু বলেন, ‘দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন আমার ভাই বাবু। পরিবারের ইচ্ছা অনুযায়ী আমাদের দুই ভাইয়ের বিয়ে একসঙ্গে হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ১৫ মে দেশে ফেরার জন্য বিমানের টিকিটও কেটে রেখেছিলেন বাবু। কিন্তু সেই ফেরা আর হলো না। আমার ভাই ফিরছে কফিনবন্দী হয়ে।’
বাবলু বলেন, ‘আমরা দুই ভাই একসঙ্গে বিয়ে করব—এটাই ছিল আমাদের পরিবারের স্বপ্ন। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেল। আমার ভাইটা আর কোনো দিন ফিরে আসবে না।’
এ বিষয়ে চরকানাই উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও একই গ্রামের বাসিন্দা নাসির উদ্দীন বলেন, এই ঘটনায় পুরো চরকানাই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। প্রিয়জন হারানোর বেদনায় পরিবারটি এখন নিস্তব্ধ। যে ঘরে বিয়ের আনন্দের প্রস্তুতি নেওয়া শুরু করেছিল, সেই পরিবার আজ স্তব্ধ।

শহীদ রাষ্টপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে নিজে এসেছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার চৌক্কার খালে। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই খাল খনন করেছিলেন তিনি। জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই চৌক্কার খাল সম্প্রতি ‘খনন’ করা হয়েছে। ৬ দশমিক ৭ কিলোমিটার এই খাল পুনঃখননে বরাদ্দ করা হয়েছিল ৩ কোটি টাকা। তবে সেই টাকা জলে গেছে। ক
৩১ মিনিট আগে
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীর তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে দৌলতদিয়া ১, ২ ও ৩ নম্বর ফেরিঘাটসংলগ্ন এলাকায় ভাঙন দেখা দেওয়ায় নদীতীরবর্তী বসতবাড়ি, স্থাপনা ও স্থানীয় জনজীবন হুমকির মুখে পড়েছে। ভাঙনের কারণে নদীপারের বাসিন্দারা আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসানের সঙ্গে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) বিকেলে পীরগঞ্জ প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
৪ ঘণ্টা আগে
বরিশালের ঐতিহ্যবাহী সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। আজ সোমবার সন্ধ্যার পর বিক্ষুব্ধ ছাত্ররা কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় সাধারণ ছাত্রদের মারধর...
৪ ঘণ্টা আগে