
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আঙিনা থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে হাসপাতালের পাশের প্রাঙ্গণে শিশুটিকে পাওয়া যায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা এক পুরুষ ও দুই নারী নবজাতকটিকে হাসপাতালের পাশে রেখে দ্রুত সেখান থেকে চলে যান। পরে স্থানীয় এক ব্যক্তির নজরে পড়লে তিনি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে নবজাতকটি পটিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান পালনের জটিলতা বা আর্থিক-সামাজিক চাপে পড়েই শিশুটিকে ফেলে রেখে যেতে পারেন তার মা-বাবা। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাবরিনা রাব্বি আজ বিকেলে জানান, নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় অনেক কম। তার নিবিড় পর্যবেক্ষণ ও উন্নত চিকিৎসা প্রয়োজন। এ কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, এক নিঃসন্তান দম্পতি নবজাতকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইনিপ্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
৩ মিনিট আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
৯ মিনিট আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
১২ মিনিট আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
১৫ মিনিট আগে