
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে ‘অথর্ব কমিটি’ বলে মন্তব্য করেছেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম। একই সঙ্গে দীর্ঘদিন ধরে পটিয়া উপজেলা বিএনপির কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত কমিটি গঠনের দাবি জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া কলেজগেট এলাকার দলীয় কার্যালয় চত্বরে উপজেলা ও পৌরসভা বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম।
খোরশেদ আলম বলেন, ‘দক্ষিণ জেলা বিএনপি একটি অথর্ব কমিটি। এদের কারণে পটিয়ায় দুই বছর ধরে বিএনপির কোনো কমিটি নেই। গত জাতীয় সংসদ নির্বাচনেও তাদের কোনো ভূমিকা ছিল না। পটিয়ার ১৭টি ইউনিয়নের নেতা-কর্মীরা বিপুল ভোটে ধানের শীষকে বিজয়ী করেছেন।’ তিনি আরও বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে আমরা তৃণমূলে রাজনীতি করছি। আমাদের অভিভাবক পটিয়ার এমপি এনামুল হক এনামের কাছে অনুরোধ করছি, অচিরেই যেন পটিয়ার কমিটি দিয়ে নেতা-কর্মীদের মুক্ত করেন।’
প্রধান অতিথির বক্তব্যে এমপি এনাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পটিয়া শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইন্দ্রপোল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিয়ের পর যৌতুকের জন্য সাজু সরদার বিভিন্ন সময় নির্যাতন করতেন হাসিনাকে। একপর্যায়ে তাঁকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। যৌতুক হিসেবে হাসিনার বাবার কাছ থেকে নগদ লক্ষাধিক টাকা ও গরুও নেওয়া হয়েছিল বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
১৬ মিনিট আগে
শরতের শুরুতেই পঞ্চগড়ে দেখা মিলল ঘন কুয়াশার। আজ মঙ্গলবার ভোরে জেলার বিভিন্ন এলাকা ঢেকে যায় কুয়াশার ঘন চাদরে। কয়েক হাত দূরের দৃশ্যও অস্পষ্ট হয়ে পড়ায় হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলতে হয় যানবাহনগুলোকে।
২১ মিনিট আগে
ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা খ্রিষ্টান তরুণীর নাম জয়া গাইন। সে রাজৈর থানার লখন্ডা গ্রামের পিজুস গাইনের মেয়ে। অপর তরুণী শ্রীপুরের টুপিপাড়া গ্রামের মিরাজ বিশ্বাসের মেয়ে মিরা খাতুন (১৬)। সে ধর্মে মুসলিম। বর্তমানে জয়া গাইন মিরাজ বিশ্বাসের বাড়িতে অবস্থান করছে।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগাছায় একসঙ্গে তিন কন্যাসন্তান জন্ম নেওয়ায় সৌর মিয়া ও হাসি বেগমের পরিবারে নেমেছিল আনন্দের জোয়ার। কিন্তু সেই আনন্দের মাঝেই দেখা দিয়েছে চরম আর্থিক সংকট। বেকার বাবার পক্ষে তিন নবজাতকের দুধ, ডায়াপার ও চিকিৎসার খরচের পাশাপাশি প্রসূতি মায়ের চিকিৎসা ও পুষ্টিকর খাবারের জোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগে