
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
সকল লেখা

ধামইরহাটে এক দিনে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কবিতা খানম (২০) নামের এক নারী ও আনান হোসেন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ধামইরহাটকে বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
নওগাঁর ধামইরহাট উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। আজ বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় ইউএনও কাজী তাহমিনা শারমিন এ অঙ্গীকার ব্যক্ত করেন।

আলতাদীঘি উদ্যান: নষ্ট হচ্ছে উপড়ে পড়া শালগাছ, চুরিও যাচ্ছে
নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানে ঝড়ে উপড়ে যাওয়া তিন শতাধিক শাল, আকাশমনি ও ইউক্যালিপটাস গাছ পড়ে থেকে নষ্ট হচ্ছে। অভিযোগ উঠেছে, লোকবলসংকটের কথা বলে এসব গাছ দীর্ঘদিন ফেলে রাখে বন বিভাগ। আর সুযোগ বুঝে দুর্বৃত্তরা বনের ভেতর থেকে এসব উপড়ে পড়া গাছ কেটে নিয়ে যাচ্ছে।

একজন পাস করে ‘মুখ রক্ষা’ করল প্রতিষ্ঠানের
নওগাঁর ধামইরহাট উপজেলার বেলঘরিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ১৮ শিক্ষার্থীর মধ্যে ১৭ জন অংশ নিয়ে মাত্র একজন পাস করেছে। ফল প্রকাশের পর শিক্ষার্থী অনুপস্থিতি, মোবাইল আসক্তি ও অভিভাবকের অসচেতনতাকে দায়ী করেছে স্থানীয় বাসিন্দারা, শিক্ষার্থী ও শিক্ষকেরা।

বাবা-মায়ের ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা
নওগাঁর ধামইরহাটে পুকুরে গ্যাস দেওয়ার বড়ি খেয়ে রিমু আক্তার (২৩) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে আলমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা

নওগাঁর ধামইরহাটে মাঠে কাজের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু
নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকায় মাঠে রোপা আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেশ ডুবছে পানিতে আর প্রধানমন্ত্রী ব্যস্ত ফটোসেশনে: সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘দেশ বন্যার পানিতে ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, অথচ প্রধানমন্ত্রী বন্যাদুর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে পরিবার নিয়ে ফটোসেশনে ব্যস্ত।’

ধামইরহাটে যাত্রীছাউনি থেকে যুবকের মরদেহ উদ্ধার
নওগাঁর ধামইরহাটে যাত্রীছাউনি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিহারীনগর যাওয়ার পথে নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ধানতাড়া মোড়ে যাত্রীছাউনি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।

ধামইরহাটে মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মা-ছেলেসহ গ্রেপ্তার ৩
নওগাঁর ধামইরহাটে নবম শ্রেণির এক মাদ্রাসাশিক্ষার্থীকে যৌন হয়রানি এবং তার পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে তাকমিম হোসেন, জিন্নাতুন বেগম ও মরিয়ম বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার ও আজ রোববার পৃথক অভিযানে গ্রেপ্তারের পর নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়।

ধামইরহাটে বৃদ্ধ মায়ের পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে ছেলে গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাটে বৃদ্ধ মাকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার আসাদুজ্জামান (৩৭) ওই গ্রামের আবু হাসনাতের ছেলে।

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান লাকী গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহফুজুল আলম লাকীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার ইসবপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে ঘরছাড়া করার অভিযোগ, দুই ছেলে গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাটে নিজেদের নামে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধা মাকে শারীরিক ও মানসিক নির্যাতন এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে তাঁর দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাবা-ছেলে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনা, ছেলে নিহত, বাবা আহত
নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজার রহমান (২৩) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা নুরুজ্জামান (৪৫) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের ধানতারা মোড় পার হয়ে বিহারীনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ধামইরহাটে বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, দিশেহারা কৃষক
নওগাঁর ধামইরহাটের কয়েক দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে কয়েক হাজার একর পাকা বোরো ধানের খেত। এমন বিপর্যয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।

ধামইরহাটে শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
নওগাঁর ধামইরহাটে ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি কওমি মাদ্রাসার আরবি শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ধামইরহাটে ধান কাটার শ্রমিকের সংকট, দুশ্চিন্তায় কৃষক
নওগাঁর ধামইরহাটে বিস্তীর্ণ মাঠজুড়ে পাকা ধান বাতাসে দুলছে। সামান্য শিলাবৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় এই ধান নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। কিন্তু ধান কাটতে শ্রমিক পাচ্ছেন না কৃষকেরা। তাই নিজেরা চেষ্টা করছেন ধান কেটে ঘরে তোলার।
