
নওগাঁর ধামইরহাটে পুকুরে গ্যাস দেওয়ার বড়ি খেয়ে রিমু আক্তার (২৩) নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার রাতে আলমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাঁকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
নিহত রিমু আক্তার আলমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের ওষুধ ব্যবসায়ী সেকেন্দার আলীর স্ত্রী।
নিহতের স্বামী সেকেন্দার আলী বলেন, ‘সোমবার রাত আটটার দিকে স্ত্রীর অসুস্থ হওয়ার খবরটি জানার পর, দোকান থেকে বাড়িতে গিয়ে দেখি, সে খাটের ওপর পড়ে আছে। কাছে এগোতেই, ‘‘আমি গ্যাসের বড়ি খেয়েছি, হয়তো আর বাঁচব না। তোমার মেয়েকে দেখে রেখ।’’ এ কথা বলে সে।’
সেকেন্দার আলী আরও বলেন, ‘এরপর রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। গুরুতর অসুস্থ হওয়ার কারণে কর্তব্যরত চিকিৎসক বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এরপর রাত সাড়ে ১১ টার দিকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে মৃত বলে ঘোষণা করেন।’
স্থানীয় ও প্রতিবেশীরা জানান, নিহতের বাবা-মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। সংসারে অশান্তির সৃষ্টি যেন না হয়, সে কারণে ওই গৃহবধূ প্রায়ই বাবা-মায়ের সঙ্গে কথা বলতেন। আজ মঙ্গলবার তাঁদের ডিভোর্স হওয়ার কথা ছিল বলে তাঁরা দাবি করেন। বিষয়টি মেনে নিতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলেও ধারণা তাঁদের। এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
নিহতের বাবা নুর আলম বলেন, একমাত্র মেয়ে হওয়ায় তাঁর একটু রাগ বেশি ছিল। এ কারণেই হয়তো মাথা গরম করে আত্মহত্যা করেছে।
বাবা-মায়ের ওপর রাগ করে আত্মহত্যা করেছেন কি না—এমন প্রশ্নে নুর আলম বলেন, ‘আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোন ঝগড়াঝাঁটি হয়নি। তা ছাড়া আমাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হওয়ার কোন প্রশ্নই আসে না।’
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, বিকেলে লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে। অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...
৭ মিনিট আগে
মুসলিম রেস্তোরাঁ অ্যান্ড কাচ্চি কাবাবে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করা হচ্ছিল। তা ছাড়া প্রতিষ্ঠানটির একই রেফ্রিজারেটরে কাঁচা মাছ-মাংস ও রান্না করা খাবার একসঙ্গে সংরক্ষণ করে রাখা হয়েছিল। পাশাপাশি রেস্তোরাঁটির কর্মীদের হাত ধোয়ার জন্য পর্যাপ্ত সাবানের কোনো ব্যবস্থাও ছিল না।
৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিশ্বের ২১টির বেশি দেশের নির্বাচিত ৮১টি আলোকচিত্র নিয়ে তিন দিনব্যাপী আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিবিষয়ক সংগঠন শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফারস অ্যাসোসিয়েশনের (সুপা) আয়োজনে ৬ থেকে...
১২ মিনিট আগে
আজ সকালে হঠাৎ সেলিম মিয়ার মুদিদোকানে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের সাদেক মিয়ার দোকানেও। স্থানীয় বাসিন্দারা পানি ছিটিয়ে দীর্ঘ সময় পর আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে দুই ব্যবসায়ীর দোকানসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে সব মিলিয়ে অন্তত ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
১৬ মিনিট আগে