
নওগাঁর ধামইরহাটে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় কবিতা খানম (২০) নামের এক নারী ও আনান হোসেন (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার পৃথক দুটি এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার আলমপুর ইউনিয়নের দাদনপুর খয়েরবাড়ী এলাকার জিহাদ হোসেন বাদশার স্ত্রী কবিতা খানম এবং উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী মুকুন্দপুর এলাকার শাহিনুর ইসলামের ছেলে আনান হোসেন।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ধামইরহাট থানা পুলিশ জানায়, প্রায় ছয় মাস আগে জিহাদ হোসেন বাদশার সঙ্গে বিকন্দ খাস এলাকার আব্দুল আজিজের মেয়ে কবিতার বিয়ে হয়।
বিয়ের পর থেকে প্রায় সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হতো। গতকাল বিকেলে ঘরের ভেতরে কবিতার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় জিহাদ।
অন্যদিকে, মোবাইল ফোন নিয়ে মায়ের সঙ্গে আনান হোসেনের কথা-কাটাকাটি হয়। এরপর বিকেলের দিকে পরিবারের লোকজন তাকে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান আজকের পত্রিকাকে বলেন, স্থানীয় এবং পরিবারের সদস্যদের কাছ থেকে জানতে পেয়ে ঘটনাস্থল থেকে রাতেই মরদেহ দুটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
ওসি মিন্টু আরও বলেন, আজ রোববার সকালে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য জেলায় পাঠানো হয়েছে। দুই পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেপ্তার এবং ৪০টি মামলা করা হয়েছে। আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়...
১০ মিনিট আগে
রাজধানী মিরপুরে বেসরকারি স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার সকালে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
১২ মিনিট আগে
পার্বত্য চট্টগ্রামবিষয়ক জাতীয়, নির্বাহী ও পরামর্শক কমিটি বাতিলের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। সংগঠনটির অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম চুক্তি এড়িয়ে সরকার একতরফাভাবে তিনটি কমিটি গঠন করেছে।
২৫ মিনিট আগে
নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৭ জনের। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে ভর্তি হয়েছে আরও ৪২ জন। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ১১৫ জন। সবশেষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬১ জন।
৪০ মিনিট আগে