
নওগাঁর ধামইরহাটে বৃদ্ধ মাকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর পায়ের রগ কেটে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর গ্রামে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার আসাদুজ্জামান (৩৭) ওই গ্রামের আবু হাসনাতের ছেলে।
ধামইরহাট থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী বৃদ্ধের নাম আঞ্জুমান আরা। দীর্ঘদিন ধরে ছেলে আসাদুজ্জামান তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছিলেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার দিন আঞ্জুমান আরা বাদী হয়ে ধামইরহাট থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ওই যুবক ছুরি দিয়ে তার বৃদ্ধ মায়ের ডান পায়ের রগ কেটে দেন। বিষয়টি স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।’
মিন্টু রহমান আরও বলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে বৃহস্পতিবার রাতেই ধামইরহাট থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে বস্তাবর গ্রাম থেকে আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে।
পরে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে