Ajker Patrika

ধামইরহাটে যাত্রীছাউনি থেকে যুবকের মরদেহ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৮: ০২
ধামইরহাটে যাত্রীছাউনি থেকে যুবকের মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

নওগাঁর ধামইরহাটে যাত্রীছাউনি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার বিহারীনগর যাওয়ার পথে নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পাশে ধানতাড়া মোড়ে যাত্রীছাউনি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ওই যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পার্শ্ববর্তী বিহারীনগর এলাকার বাসিন্দা হাসনা হেনা আজকের পত্রিকাকে বলেন, প্রতিদিন সকালে ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে মানসিক ভারসাম্যহীন ওই যুবককে যাত্রীছাউনির ভেতরে শুয়ে থাকতে দেখা যেত। তাঁকে খাবার দিতে চাইলেও নিতে চাইতেন না। কোনো কথাও বলতে পারতেন না।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বলেন, বিভিন্ন সময় ওই যুবককে রাস্তাঘাটে মানসিক ভারসাম্যহীনদের মতো ঘোরাফেরা করতে দেখা গেছে। কিন্তু কখন এবং কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, এ বিষয়টি জানা সম্ভব হয়নি। লাশের পরিচয় শনাক্ত করার জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং ডিএনএ টেস্ট করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত