
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
সকল লেখা

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত
পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজ রেলসেতু এলাকায় ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘরের দরজা ভেঙে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে...

চলনবিল অঞ্চলে ভালো ফলন, ভালো দামে ফিরতে পারে পাটের সুদিন
পাবনার চাটমোহরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। ভালো ফলন ও বাজারে নতুন পাটের উচ্চ দামে চাষিদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তবে শ্রমিক সংকট, উচ্চ মজুরি, পানির অভাব ও ফড়িয়াদের সিন্ডিকেট নিয়ে উদ্বেগও রয়েছে।

চাটমোহরে জলাশয় নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
পাবনার চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কামারবিলে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা

ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে প্রাণ গেল কিশোরের
পাবনার চাটমোহরে ইটবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে রনি হোসেন (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে। আজ রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাসী গ্রামে এই ঘটনা ঘটে।

বিলের মাঝে পাহারাদার দম্পতিকে বেঁধে ৩টি ট্রান্সফরমার লুট
পাবনার চাটমোহরে বিলের মাঝে পাহারাদার স্বামী-স্ত্রীকে মারধর ও বেঁধে রেখে স্কিমের ডিপ টিউবওয়েলের তিনটি ট্রান্সফরমার লুটের ঘটনা ঘটেছে। গতকাল রোববার (৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে এ ঘটনা ঘটে।

চাটমোহরে শাহী মসজিদের পুকুর ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নে সমাজ শাহী মসজিদের পুকুরের ইজারা বাতিল ও কমিটির অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার মসজিদ চত্বরে এই মানববন্ধন করা হয়।

কিশোরকে খুন করে ভ্যান ছিনতাই, অভিযোগ চাচাতো ভাই ও বন্ধুর বিরুদ্ধে
পাবনার চাটমোহরে ইমরান হোসেন (১৭) নামের এক কিশোর ভ্যানচালককে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও এক বন্ধুসহ তিনজনের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) ভোরে ইমরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

চাটমোহরে ট্রাকচাপায় শিশু নিহত
পাবনার চাটমোহরে ট্রাকের ধাক্কায় রাব্বি সরদার (৪) নামের এক শিশু নিহত হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর উত্তরপাড়া গ্রামের শাহ আলম সরদারের ছেলে।

চাটমোহরে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় হাফিজুল প্রামাণিক (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলপথের চাটমোহর উপজেলার ডেঙ্গার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল পার্শ্ববর্তী ভাঙ্গুড়া উপজেলার মসজিদপাড়া এলাকার সাবের প্রামাণিকের ছেলে।

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া ইউনিয়নের মির্জাপুর ও নিমাইচড়া বাজারে অভিযান চালিয়ে বেশি দামে সার বিক্রি করার অপরাধে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ২টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী।

চাটমোহরে ট্রাকচাপায় অটোভ্যানের চালক নিহত
পাবনার চাটমোহরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোহাম্মদ নওশের প্রামাণিক (৬৫) নামের এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের ভবানীপুর কানখোলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

ব্যাংকে হামলার প্রধান আসামি সেই যুবদল নেতা গ্রেপ্তার
পাবনার চাটমোহরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা ইউনিয়ন শাখায় হামলা করে ভাঙচুর ও কর্মকর্তাদের মারপিট করে আহত করার ঘটনায় প্রধান আসামি সেই বহিষ্কৃত যুবদল নেতা লোকমান হোসেন (৩৫) কে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার স

সংসার চালানো কষ্ট হলেও বাপ-দাদার পেশা ধরে রেখেছেন চাটমোহরের শাঁখারিরা
স্বামীর মঙ্গলের জন্য সনাতন ধর্মাবলম্বী নারীরা ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের সাত পাকে বাঁধার সময় থেকে হাতে শাঁখা পরেন। পাবনার চাটমোহরের হান্ডিয়াল ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ডেফলচরায় শাঁখারিরা শাঁখা বানান। কাটা শঙ্খ থেকে শাঁখা তৈরি ও নকশা করেন তাঁরা। যুগ যুগ ধরে বংশপরম্পরায় এ কাজ করে আসছেন তাঁরা। জীবন

বড়াল নদের পাড়ের সেই শিশুটিকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, আটক শ্রাবন্তী প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রাস্তার পাশে পড়ে ছিল শিশুর মাথা থেঁতলানো লাশ
পাবনার চাটমোহরে রাস্তার পাশ থেকে মাথা থেঁতলানো অবস্থায় সালমান হোসেন (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ছাইকোলা ব্রিজসংলগ্ন এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটি একই উপজেলার চরনবীণ গ্রামের
