Ajker Patrika

ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় শিশু নিহত
ছবি: সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়ায় বড়াল ব্রিজ রেলসেতু এলাকায় ট্রেনের ধাক্কায় সামিউল ইসলাম (১০) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সামিউল ইসলাম চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের আলমনগর গ্রামের আশরাফ ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেল সাড়ে ৫টার দিকে শিশুটি বড়াল ব্রিজের রেলসেতুতে উঠে হাঁটছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনে কাটা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত