পাবনার চাটমোহরে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে রবিউল ইসলাম রবি (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের চড়ইকোল গ্রামে এ ঘটনা ঘটে। রবিউল ইসলাম রবি ওই গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী ঢাকায় থাকেন। তিনি তিন সন্তানকে নিয়ে নিজ বাড়িতে থাকেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে রবি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ ও তাঁর সন্তানদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রবিকে আটক করেন। পরে তাঁকে চাটমোহর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
এ ঘটনায় আজ শনিবার সকালে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে চাটমোহর থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় থানায় ধর্ষণচেষ্টার মামলা হয়েছে। অভিযুক্ত রবিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি নৌকাবাইচ আয়োজনকে ঘিরে বিরোধ দেখা দিয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
২০ মিনিট আগে
চাঁদাবাজি ও আর্থিক অনিয়মের নানা অভিযোগে বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেনকে গভীর রাত পর্যন্ত থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ারের ছোট ভাই...
৩০ মিনিট আগে
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে উদ্ধার হওয়া মুখে স্কচটেপ লাগানো মরদেহের পরিচয় শনাক্তের পর জানা গেছে, নিহত ইসমাইল হোসেন (৫০) জমি বিক্রি করতে জামালপুর গিয়েছিলেন। সেই টাকা সঙ্গে নিয়ে জামালপুর থেকে বাসে করে গাজীপুরে আসার কথা ছিল তাঁর। পরিবারের সদস্যদের ধারণা, পথে তাঁর সঙ্গে...
৩৭ মিনিট আগে
রাজশাহীর গোধুলি মার্কেটে এক যুবলীগ নেতা ও প্রভাবশালী এক ব্যবসায়ীর দখলদারির বিষয়ে নড়েচড়ে বসেছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)। দখল, নকশা পরিবর্তন ও ভাড়া বকেয়া রাখায় কেন দুজনের বরাদ্দ বাতিল করা হবে না—সে বিষয়ে তাঁদের জবাব দিতে বলা হয়েছে।
৪২ মিনিট আগে