Ajker Patrika

চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কিশোর

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
চকলেট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার কিশোর
প্রতীকী ছবি

পাবনার চাটমোহরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ওই দিন রাতেই মামলা করার পর অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে শিশুটি বাড়ির পাশের উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী কিশোর শিশুটিকে চকলেট দেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে স্বজনেরা ওই বাড়িতে গেলে সে পালিয়ে যায়।

এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাতেই চাটমোহর থানায় মামলা করেন।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান বলেন, ‘শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত