Ajker Patrika

রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তরুণের মৃত্যু

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ১৯: ১৩
রেললাইনে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে তরুণের মৃত্যু
প্রতীকী ছবি

পাবনার ভাঙ্গুড়ায় ট্রেনের ধাক্কায় জোবায়দুল ইসলাম (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে উপজেলার শরৎনগর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জোবায়দুল ইসলাম ভাঙ্গুড়া উপজেলার খাঁপাড়া এলাকার শিরসা খাঁর ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, তিনি গত এক বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুরে শরৎনগর রেলস্টেশনে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন জোবায়দুল। এ সময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি রেললাইনের পাশে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত