গার্মেন্টস শিল্পে অসন্তোষ দমনে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার

দেশের গার্মেন্টস বা তৈরি পোশাকশিল্প ঘিরে চলমান অসন্তোষ দমনে কঠোর অবস্থানে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই বিক্ষোভের সঙ্গে প্রকৃত শ্রমিকেরা নয়, বহিরাগতরা জড়িত বলে জানিয়েছেন উপদেষ্টারা।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে চলমান পরিস্থিতি মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই বার্তা দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা হাসান আরিফ ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
হাসান আরিফ বলেন, চারদিকে যে শ্রমিক অসন্তোষ হচ্ছে, বিশৃঙ্খলা হচ্ছে। এসব বিশৃঙ্খলা শ্রমিকরা করছেন না। যারা করছেন তাদের অধিকাংশই বহিরাগত।
তিনি আরো বলেন, দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে।
শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, গার্মেন্টস শিল্পে অস্থিরতা সৃষ্টিতে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় কিছু প্রভাবশালী লোক জড়িত বলে তাঁরা জানতে পেরেছেন। এ বিষয়ে বিএনপির উচ্চমহলে কথা বলা হবে, যাতে তারা তাদের লোকজনকে নিবৃত্ত রাখে।
আসিফ বলেন, ‘আজ থেকেই সরকার কঠোর অবস্থানে যাবে। খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।’
আরও খবর পড়ুন:
- লুট হওয়া অস্ত্র উদ্ধারে অন্তর্বর্তী সরকারের অভিযানকে স্বাগত জানাল আ.লীগ
- পদত্যাগের গুঞ্জনের মধ্যে কাল জরুরি সংবাদ সম্মেলন ডাকলেন সিইসি
- প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত হলেন লুৎফে সিদ্দিকী
- জামিনে মুক্ত শীর্ষসন্ত্রাসী সুইডেন আসলাম
- খোলাচিঠি লিখে জেলা পরিষদের চেয়ারম্যান অং সুই প্রুর পদত্যাগ
- গার্মেন্টস শিল্পে অসন্তোষ দমনে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার
- নেতা-কর্মীর কথার লড়াইয়ে উত্তপ্ত বিএনপি-জামায়াত
- ‘এলাকা দখলের লড়াইয়ে’ অজগরকে গিলে খেল অজগর, বিরল ঘটনা বাংলাদেশে
- কাল দেশজুড়ে ‘শহীদি মার্চ’ করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- প্রাণিসম্পদের ৫ হাজার কোটি টাকার প্রকল্পে লুটের মচ্ছব
- রেমিট্যান্স বাড়ায় রিজার্ভে শর্তপূরণ
- ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভে বন্ধ যান চলাচল
- ওষুধশিল্পেও শ্রমিক অসন্তোষ, ১৯ কারখানায় উৎপাদন বন্ধ
- ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি আগরওয়াল আটক
- হিন্দুরা কারও রাজনৈতিক ঘুঁটি হবে না, আউটলুক ইন্ডিয়াকে সমন্বয়ক তাপসী
- রামপুরায় আমীর হোসেনের মৃত্যু, হাসিনা-কাদেরসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা
- পোশাক খাতে অস্থিরতা: কাজ শেষ না করে কারখানা ছুটি
- বিশ্বের সবচেয়ে বয়স্ক কুমির হেনরির ৬ স্ত্রী, ছানাপোনা ১০ হাজার









