
কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরা এলাকায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনের সামনে আমীর হোসেন নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ জনের নামে হত্যা মামলা করা হয়েছে। এতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকেও আসামি করা হয়েছে।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালতে নিহতের স্ত্রী আননী বেগম মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও এই মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কামরুজ্জামান (পলাশ) ও এ বি এম সিদ্দিক।
গত ১৯ জুলাই বিটিভি ভবনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল ও সমাবেশে গুলিবিদ্ধ হয়ে মারা যান আমীর হোসেন নামে এক ব্যক্তি।
মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিদের নির্দেশে অন্য আসামিরা আমীর হোসেনকে গুলি করে হত্যা করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে পরস্পর যোগসাজসে আসামিরা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটায়।

সুন্দরবনে প্রবেশ নিষেধাজ্ঞার সময় অবৈধভাবে মাছ শিকারের দায়ে পাঁচ জেলেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বন বিভাগ। গতকাল বুধবার রাতে সুন্দরবনের ত্রিকোনা আইল্যান্ড থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের ট্রলারে থাকা আনুমানিক ৮ কেজি ইলিশ মাছ ও জাল জব্দ করা হয়।
৫ মিনিট আগে
টাঙ্গাইলের সখীপুরে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে থুথু ফেলতে মাথা বাইরে বের করলে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার ধাক্কায় সড়কে পড়ে যান ইমু আক্তার (২৫)। পরে একটি অজ্ঞাত ট্রাক তাঁকে পিষ্ট করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
৯ মিনিট আগে
নরসিংদীর মাধবদীর কোতালীরচর মুন্ডাতলা এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় চার এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। তারা মামলা প্রত্যাহার, মাদক ব্যবসা বন্ধ, হয়রানি রোধ এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
২৮ মিনিট আগে
যশোরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আল-আমিন শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তাঁর বিরুদ্ধে চাঁদাবাজি, মাদকসহ অন্তত চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৩২ মিনিট আগে