গার্মেন্টস

মুন্সিগঞ্জে গার্মেন্টসমালিকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ মামলা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি গার্মেন্টস কারখানায় নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে আনোয়ার মাঝি নামে ব্যক্তির বিরুদ্ধে । তিনি একটি গার্মেন্টসের মালিক। ধর্ষণের পর ওই কিশোরীকে কারখানার ব্যক্তিগত অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখারও অভিযোগ পাওয়া গেছে।

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বর
সভার প্রথম আলোচ্যসূচিতে রয়েছে গার্মেন্টস শিল্পের মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি হারের লিখিত প্রস্তাব দাখিল। এ ছাড়া সভায় শিল্প খাতের সকল শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হারের সুপারিশ প্রণয়ন নিয়েও আলোচনা হবে।

পোশাকশ্রমিকদের দুর্দশা: খরচ কমাতে রোকসানার মেয়ের স্কুলে যাওয়া বন্ধ
ঢাকার অদূরে আশুলিয়ার একটি পোশাক কারখানায় কাজ করেন ২৯ বছর বয়সী সেলাই অপারেটর রোকসানা পারভীন। তাঁর দুই মেয়ে। সংসারের খরচ সামলাতে গিয়ে মেয়েদের পুষ্টিকর খাবার দিতে পারছেন না তিনি। এমনকি খরচ কমাতে এক মেয়ের স্কুলে যাওয়াও বন্ধ করে দিতে হয়েছে।

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এসব এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।











