জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেছেন, দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। দেশকে এখন দেওয়ার সময়। ব্যক্তিগত দাবি আনার আগে আয়নায় নিজেকে দেখে আত্মসমালোচনা করবেন, যে আমি কী চাচ্ছি।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে যোগদান করেছেন ড. মো. মোখলেস উর রহমান। যোগদানের পর বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে সভাপতি ড. মোহাম্মদ আনোয়ার উল্লাহ ও মহাসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন সচিব। তিনি আরও বলেন, গত ১৬ বছরের অপশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতা যে বিপ্লব করেছে সে মূল্যবোধকে ধারণ করে জনপ্রশাসনের সবাইকে কাজ করার আহ্বান জানাচ্ছি।
এর আগে দুপুরে ড. মো. মোখলেস উর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট। চাকরিজীবনে তিনি মৌলভীবাজারের জেলা প্রশাসক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, দুর্নীতি দমন কমিশনের সচিব এবং সরকারি কর্মকমিশনের সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
আরও খবর পড়ুন:
- প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন সমন্বয়ক মাহফুজ আলম
- ৫৩ জনের নামে গণহত্যার অভিযোগ, অর্ধেকের বেশি সাংবাদিক
- বিনা টিকিটে যাত্রী বহন, গোধূলী/তূর্ণা এক্সপ্রেসের ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম স্থগিত
- নবনিযুক্ত পিপি সমাজীর নিয়োগ বাতিল চেয়ে বিএনপিপন্থী আইনজীবীদের বিক্ষোভ
- মন্ত্রিপরিষদ সচিব হচ্ছেন রশীদ, মুখ্যসচিব মোমেন
- ভারতের মোদিকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানাল পাকিস্তান
- সাবেক রেলমন্ত্রীসহ ২ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
- বন্যায় বেড়েছে সাপের উপদ্রব, সতর্ক থাকবেন যেভাবে
- জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ পেলেন নর্থ সাউথের ১১ শিক্ষার্থী
- গুম থেকে সুরক্ষা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ
- সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
- কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম, আদালতে আনিসুল হক
- সমন্বয়কদের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও মিথ্যা মামলা
- বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তার আইন বাতিল করল অন্তর্বর্তী সরকার
- স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বে ডা. নাজমুল হোসেন
- কালোটাকা সাদা করার সুযোগ বন্ধের সিদ্ধান্ত
- গাজী টায়ার্সের ঝুঁকিপূর্ণ ভবনে উদ্ধার অভিযান সম্ভব নয়
- বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনে গ্যাস রপ্তানি হয় না










