
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট এহসানুল হক সমাজীকে নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। আজ বুধবার দুপুরে তাঁরা বিক্ষোভ করেন।
দুপুরে ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ইকবাল হোসেন ও ওমর ফারুকীর নেতৃত্বে বিএনপিপন্থী আইনজীবীরা সমিতি ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।
পরে তাঁরা বিভিন্ন আদালতে গিয়ে নবনিযুক্ত পিপিকে মামলা পরিচালনা করতে বাধা দেন। তাঁরা পিপির অফিস তালাবদ্ধ করে রাখেন।
ঢাকার আইনজীবী দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুপুর থেকে আইনজীবী সমিতি ভবনের সামনে বিক্ষোভ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। নব নিযুক্ত পিপি এহসানুল হক সমাজীর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
আরেক সিনিয়র আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা মহানগর দায়রা জজ আদালতে গিয়ে বিএনপিপন্থী আইনজীবীরা হইচই করেন। নতুন পিপি নিয়োগের বিষয়ে তারা আপত্তি জানান। ওই আদালতে যাতে নবনিযুক্ত পিপি মামলা পরিচালনা করতে না পারেন সেজন্য তারা সেখানে এক ঘণ্টার মতো অবস্থান করেন।
উল্লেখ্য, মঙ্গলবার ফৌজদারি বিশেষজ্ঞ এহসানুল হক সমাজীকে ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয়া হয়।
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপসলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত একটি চিঠি ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠিয়ে নতুন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে এহসানুল হক সমাজীর নিয়োগের বিষয়টি জানানো হয়।
তিনি আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবুর স্থলাভিষিক্ত হন। একই চিঠিতে আবদুল্লাহ আবুর নিয়োগ বাতিল করা হয়।
অ্যাডভোকেট সমাজী ২০০৭ সাল থেকে ২০০৯ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার আমলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) ছিলেন। তিনি ওই সময় দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তিনি বাংলাদেশে প্রচলিত ফৌজদারি কার্যবিধির প্রয়োজনীয় সংশোধনীর উদ্দেশ্যে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) পরিচালিত জাতীয় পরামর্শক সংস্থার আইন পরামর্শক হিসেবেও কাজ করেছেন।
১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে স্নাতক ও ১৯৮৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন সমাজী। ১৯৮৬ সালে তিনি আইনজীবী হিসেবে বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্ত হন।
সকালে এহসানুল হক সমাজী আজকের পত্রিকাকে পিপি হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। বিকেলের পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়।

দেড় মাস মৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে হার মানল দেড় বছরের শিশু রাফসান। প্রাণবন্ত শিশুটি জীবন শুরু না হতেই হামের কবলে পড়ে পরিণত হলো আরেকটি সংখ্যায়। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে মারা যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুটি।
১৫ মিনিট আগে
গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
৩ ঘণ্টা আগে
ভোলায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। পুলিশ সন্ধ্যায় ধর্ষক গোপাল দেবনাথকে (৬৫) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
৩ ঘণ্টা আগে
নোয়াখালীর জেলা শহরের সোনাপুর এলাকায় বাংলাদেশ রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ
৩ ঘণ্টা আগে