
লালবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে তোলা হয়। সেখানে আরেকটি মামলায় রিমান্ড দেওয়ার আগে আদালতের উদ্দেশে কথা বলেন আনিসুল হক।
তিনি বলেছেন, ‘আমরা (সালমানসহ) সম্পূর্ণ নির্দোষ। আমরা দুজনই কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম। এই হত্যাকাণ্ড সম্পর্কে আমরা কিছুই জানি না।’ পরে আদালত তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আজ খুব সকাল থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয় আদালতে। এ সময় পুলিশ ছাড়া অন্য কাউকে আদালত এলাকায় দেখা যায়নি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে (৩১) গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ ঢাকা মহানগর হাকিম নুরুল হুদা চৌধুরী তাঁদের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
সকাল ৭টায় সালমান এফ রহমান ও আনিসুল হককে লালবাগের খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে লালবাগ থানার পুলিশ। ওই মামলায় তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস আলী। আদালত ওই মামলায় দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তবে বাড্ডা থানার সুমন শিকদার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁদের ১০ দিনের রিমান্ডের আবেদন করেন বাড্ডা থানার পুলিশের তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেকের পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেন।

মৌলভীবাজারের বড়লেখায় মেয়ের শ্বশুরবাড়ির পারিবারিক বিরোধ মীমাংসা করতে গিয়ে খুন হয়েছেন আব্দুর রহমান (৬৮) নামের এক বৃদ্ধ। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের ছাতুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান বিয়ানীবাজার উপজেলার মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের হাজী ইসরাক আলীর ছেলে।
২ ঘণ্টা আগে
একজন অপরাধী গ্রেপ্তার হওয়ার পরে সে বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিয়ে থাকে নিজেকে বাঁচানোর জন্য। দুই-একজন স্লোগান দিচ্ছিল তারা “জিয়ার সৈনিক” বলে। তো এগুলো স্লোগান দিয়ে এখানকার কর্মকর্তার সঙ্গে পরিচয় আছে, এই সমস্ত পরিচয়...
২ ঘণ্টা আগে
নরসিংদীর রায়পুরায় ম্যারাথনে অংশ নিয়েছেন ৭৪ বছর বয়সী খবির উদ্দিন খান। গোপালগঞ্জের সন্তান ও সোয়ান গ্রুপের চেয়ারম্যান তিনি। বয়সকে হার মানিয়ে ৪২ কিলোমিটার দৌড় সফলভাবে শেষ করেন তিনি। তাঁর মতে, দৌড়ালে স্বাস্থ্য ও মন ভালো থাকে, কাজেও মনোযোগ বাড়ে।
২ ঘণ্টা আগে
পঞ্চগড়ে এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ভারতের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর দিকে, ওই তরুণী ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মারধর, আটকে রাখা ও মুক্তিপণ দাবির অভিযোগে পাল্টা মামলা করেছেন ওই যুবক।
২ ঘণ্টা আগে