খুলনা জেলা জজ আদালতের নিচতলায় ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ককটেলটি নিক্ষেপ করে দুজন দুর্বৃত্ত পালিয়ে যায়। তবে এ ঘটনায় কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
আদালতপাড়ার আশপাশের কয়েকজন বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দুজন যুবক আদালতের নিচতলায় ককটেল বোমা নিক্ষেপ করে। কিন্তু ককটেলটি বিস্ফোরিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। রাতের অন্ধকারে তাদের চেহারাও কেউ দেখতে পায়নি। তবে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।










