কক্সবাজারের টেকনাফে সুপারির বস্তা ভরে পাচারকালে বিদেশি রাইফেল, গুলি ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার সকালে টেকনাফ পৌরসভার প্রধান সড়কের ঝর্ণা চত্বর এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. হেলাল উদ্দিন (২৫)। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পূর্ব জুমছড়ি এলাকার মনির আহম্মদের ছেলে তিনি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, টেকনাফ কেন্দ্রিক অবৈধ অস্ত্র ও গুলি বেচাকেনায় জড়িত সংঘবদ্ধ একটি চক্র সক্রিয় থাকার ব্যাপারে পুলিশের কাছে তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে আজ সোমবার সকালে টেকনাফ পৌরসভার ঝর্ণা চত্বর সংলগ্ন আল করম মসজিদ এলাকায় পুলিশ একটি অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে। এতে সন্দেহজনক একটি মিনিট্রাক সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা দুই ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি চালিয়ে সুপারির বস্তার ভেতরে পলিথিন মুড়িয়ে একটি জি-৩ রাইফেল, ৫০টি গুলি ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
মুহাম্মদ ওসমান গনি বলেন, উদ্ধার করা অস্ত্র ও গুলি কোত্থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার হচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে ২৫টি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে ২২টি পৃথক ঘটনায় মামলা করার জন্য পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে আবেদন করা হলেও কোনো মামলা রুজু করা হয়নি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আদালত...
২৭ মিনিট আগে
প্রেমঘটিত বিয়ে নিয়ে গতকাল সকাল থেকে মোজাম্মেলের সঙ্গে মান্নানের এক চাচাতো ভাইয়ের বিরোধ চলছিল। সন্ধ্যার পর স্থানীয় বাজারে ওই চাচাতো ভাইকে হত্যার হুমকি দেন মোজাম্মেল। এর প্রতিবাদ করলে মান্নানের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও তাঁদের...
৩৯ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়...
১ ঘণ্টা আগে
মানিক সওদাগর বলেন, ‘ফ্যাসিস্ট আমলে ১৭ বছর এই সাতটি ইউনিয়নের বিএনপিকে বুকে ধারণ করে কে টিকিয়ে রেখেছে, তা আপনারা জানেন। সেই বকশীগঞ্জের মেয়র নজরুল ইসলাম সওদাগর। আজ তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে। যাঁরা ষড়যন্ত্র করছেন, তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
১ ঘণ্টা আগে