কোটা সংস্কার আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন তামিম ইকবাল

কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত কয়েক দিন বাংলাদেশের পরিস্থিতি বেশ উত্তপ্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নেমেছেন আন্দোলনে। বিভিন্ন পেশার মানুষ আন্দোলন নিয়ে কথা বলছেন। তামিম ইকবাল অবশেষে নীরবতা ভাঙলেন দেশে চলমান আন্দোলন নিয়ে।
বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের রক্তমাখা ছবি সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে নিয়মিতই। অনেকে প্রাণ বিসর্জনও দিয়েছেন। এমন পরিস্থিতিতে তাওহীদ হৃদয়, শরীফুল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ থেকে শুরু করে মুশফিকুর রহিম কোটা আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। দেশে চলমান উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে তামিম নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে পোস্ট দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’
পারিবারিক দিক থেকেও তামিমের বর্তমান অবস্থা ভালো নয়। বড় ভাই নাফিস ইকবাল বিরল এক রোগে আক্রান্ত হয়ে বিদেশের এক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তামিম নিজেও দেশের বাইরে আছেন বলে জানিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার বলেন, ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে।’
কোটা আন্দোলন নিয়ে গতকাল যখন হৃদয়-শরীফুলরা পোস্ট দিয়েছিলেন, তখন মুশফিকও এক পোস্ট দিয়ে আবার সেটা ডিলিট করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে আজ সকালে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন মুশফিক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে তিনি বর্তমান পরিস্থিতিতে উদ্বিগ্ন, ব্যথিত। তিনি সহিংসতা, রক্তপাত দেখতে চান না তাঁর প্রিয় ক্যাম্পাসে। সংশ্লিষ্টদের প্রতি সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করার অনুরোধ মুশফিকের। তবে বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান কারও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি কোটা আন্দোলন নিয়ে।
আরও খবর পড়ুন:
- বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা
- কোটা আন্দোলন নিয়ে ফারুকীর পোস্ট, কী লিখলেন চঞ্চল
- ভারতীয় শিল্পীদের পোস্টেও কোটা আন্দোলন প্রসঙ্গ
- কোটা সংস্কার আন্দোলন নিয়ে তারকাদের অবস্থান
- কোটা আন্দোলন নিয়ে আফরান নিশোর কবিতা
- প্রিয় ক্যাম্পাসে বারুদের গন্ধ
- প্রশ্ন ব্যবস্থাপনায় থাকছেন না পিএসসির কর্মকর্তারা
- ডয়চে ভেলে বাংলা ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন
- কনের চেয়ে অতিথির গায়ে গয়না বেশি
- সরকারি চাকরিতে কোটা, কার ভাগে কত
- পদ্মা নদীর গতিপথ নিয়ে বিজ্ঞানীদের নতুন দাবি
- ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে যান: ওবায়দুল কাদের
- মধ্যরাতে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ডিবির অভিযান, আটক ৭
- শিক্ষা ব্যবস্থা গোরস্থানে, দুর্নীতি শীর্ষস্থানে: আ. লীগ নেতা মাহবুব তালুকদার
- চট্টগ্রামে সংঘর্ষ: প্রাইভেটকারে আসে অস্ত্র, নেতৃত্ব দেন যুবলীগ নেতা বাবর
- হঠাৎ রিশাদের পারফরম্যান্স সামনে আনল আইসিসি
- দুর্নীতি রোধে এনবিআরে আবাসিক পরামর্শক বসাতে চায় যুক্তরাষ্ট্র
- কোটা সংস্কার আন্দোলন: এবার কঠোর হাতে দমন করবে সরকার
- বছরে বরাদ্দ ৯-১০ কোটি, তবু সচিবালয়ের ১০ মন্ত্রণালয়ে কোনো গাছ নেই
- কোটা আন্দোলনে হামলাকারীদের বয়কটের ডাক জবি শিক্ষার্থীদের, ফেসবুকে ‘ঝড়’
- কোটা নিয়ে নিবন্ধ শেষ করতে পারলেন না, ‘মাথার মাঝে বিস্ফোরণ’ হলো জাফর ইকবালের
- গণিত অলিম্পিয়াডের বর্তমান কমিটিতেই নেই ড. জাফর ইকবাল
- কোচিং বাণিজ্যে জড়িত পিএসসির আরও ৪ কর্মকর্তা-কর্মচারী

কোটা আন্দোলন সমাধানে শান্তিপূর্ণ রাস্তা বের করার অনুরোধ মুশফিকের







