
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনসহ অর্থ পাচারের অভিযোগে করা দুদকের মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এই অনুমতি দেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আজ বুধবার রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই বিচার শুরু হয়।

আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দিয়ে বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন।

আরও একটি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা এক মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁদের গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।