
ঢাকায় শিক্ষা ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবন অভিমুখে এগিয়েছে কোটাবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের গণপদযাত্রা। আজ রোববার দুপুর ১টার দিকে তাঁরা ওই এলাকা পার হন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিল শুরু করে ১২টা ২০ মিনিটে বিনা বাধায় শাহবাগ পার হন তাঁরা। শাহবাগ থেকে মৎস্য ভবন, এরপর প্রেসক্লাব হয়ে বঙ্গভবন পর্যন্ত তাঁদের এই গণপদযাত্রা চলবে বলে জানানো হয়েছে।
এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা কলেজসহ রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য আমাদের এই গণপদযাত্রা। আশা করি পুলিশ প্রশাসন আমাদের গণপদযাত্রায় সহযোগিতা করবে।’
পরে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে অবস্থান নেন। সেখানে ১০ মিনিট অবস্থান শেষে তাঁরা আবার মিছিল নিয়ে বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করেন।
শিক্ষার্থীদের নেতৃত্বদানকারীদের পক্ষ থেকে জানানো হয়, ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রীর প্রোগ্রাম থাকায় তাঁরা অপেক্ষা করেছেন। প্রধানমন্ত্রীর অনুষ্ঠান শেষ হয়েছে জানতে পারার পর তাঁরা আবার মিছিল নিয়ে যাত্রা শুরু করেন।
আরও খবর পড়ুন:

মাগুরার শ্রীপুরে ট্রান্সফরমার মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে মাহফুজ খান (৪৫) নামের এক পল্লী বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পল্লী বিদ্যুৎ কর্মচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে উপজেলার তখলপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব) মোহাম্মদ মাহবুবউল করিমকে ফেনীর জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। মাহবুবউল করিমকে ডিসি নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়...
২ ঘণ্টা আগে
নরসিংদী জেলা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হলেও নরসিংদী পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালে। নরসিংদী জেলার সুনাম বহু আগে থেকেই। মেঘনার কোলঘেঁষে নরসিংদী পৌরসভা গঠিত। এক সময় পাটশিল্পের জন্য বিখ্যাত ছিল নরসিংদী জেলা। বর্তমানে বিখ্যাত তাঁতশিল্পের জন্য। কিন্তু এত আগে পৌরসভা প্রতিষ্ঠিত...
২ ঘণ্টা আগে
উৎসবমুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিলিত হন প্রতিষ্ঠানের সাড়ে ৩ শতাধিক শিক্ষার্থী। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালের সিভিল সার্জন কার্যা
২ ঘণ্টা আগে