সময়টা সম্ভবত ভালো যাচ্ছে না ৩০ তম বিসিএসে দেশ সেরা ও জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পালের। গুজবের শিকার হওয়ার পর এবার হারালেন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ।
সুশান্ত পাল তাঁর ভেরিফায়েড আরেকটি পেজে আজ শনিবার রাত ৯টায় দেওয়া একটি পোস্টে তাঁর পেজটি হারানোর কথা জানান। ২ লাখ ২২ হাজার ফলোয়ারের ব্যক্তিগত অ্যাকাউন্টে দেওয়া পোস্টটিতে তিনি লেখেন, ‘আমার ভেরিফাইড পেজটি সম্ভবত হ্যাকাররা রিমুভ করে দিয়েছেন। কিছুই বলার নেই। সবকিছুর ভার ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম। আপনারা ভালো থাকবেন।’
এর আগে কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে নিজের অবস্থান জানিয়ে গতকাল শুক্রবার (১২ জুলাই) ‘রিমুভ’ হওয়া পেজটিতে পোস্ট দিয়েছিলেন সুশান্ত পাল। পোস্টটিতে তিনি লিখেছিলেন, ‘কোটা এবং প্রশ্নফাঁস বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে, তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন। (আরও ভালো হয় ব্লক করে দিলে।) এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এত বেশি বিরক্ত করবেন না। আমি আপনার ফরমাশের চাকর নই। এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান, তাহলে বুঝব, আপনার কোনো লজ্জাশরম ও কাণ্ডজ্ঞান নেই। আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করব এবং অবশ্যই করব। এতে আপনার সম্মান বাড়বে না, কমবে।...’
এই পোস্টের পরেই নেটিজেনদের সমালোচনার মুখে পড়েন সুশান্ত পাল। সোশ্যাল মিডিয়ায় তাঁকে বয়কটের ডাকও দেন কেউ কেউ। পরে সমালোচনার মুখে পোস্টটির কমেন্টবক্স বন্ধ করে দেন। কিন্তু পেজটি শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না!
প্রসঙ্গত, দেশে চলমান কোটা সংস্কার আন্দোলন ও প্রশ্ন ফাঁসের আলোচনার মধ্যে তাঁর এই পোস্টের পরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ফাঁস হওয়া প্রশ্নে বিসিএস ক্যাডার হয়েছেন সুশান্ত পাল। বিভিন্ন সরকারি চাকরির প্রশ্নফাঁসের দায়ে অভিযুক্ত পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীর ফাঁস করা প্রশ্নে বিসিএস ক্যাডার হওয়া ১০৫ জনের তালিকায় সুশান্ত পালের নাম নাকি রয়েছে ১১ নম্বরে!
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল এ দাবি সঠিক নয়। ফ্যাক্টচেক প্রতিবেদনটি পড়ুন—

দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত সাজেকের পর্যটন সড়ক অবরোধ স্থগিত করেছে দুই স্থানীয় সংগঠন। এর পর জরুরি গণবিজ্ঞপ্তি দিয়ে সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য উন্মুক্ত করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
১৪ মিনিট আগে
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ বৃহস্পতিবার নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৩ মিনিট আগে
বয়লার পরিচারক বিধিমালা, ১৯৫৩-এর আলোকে ২০১০ সালের গেজেটে প্রকাশিত বিধিমালার আলোকে বয়লার পরিচারকেরা প্রথম ও দ্বিতীয় শ্রেণি সনদপ্রাপ্ত হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ২০২২ সালে বয়লার আইনের গেজেট প্রকাশ করা হয়। আইনের ৯ ধারায় সনদের পরিবর্তে বয়লার পরিচালনা লাইসেন্সের বিধান রাখা হয়। আইনের ১২ ধারায় লাই
৩২ মিনিট আগে
দুই মাদক কারবারিকে আটক করায় গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
৩৬ মিনিট আগে