প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৬ জনসহ ১৪ জনের ব্যাংকিং লেনদেন খতিয়ে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এতে জানা গেছে, তাঁদের প্রত্যেকের নামে অন্তত ৫টি থেকে সর্বোচ্চ ২০টি ব্যাংক হিসাব রয়েছে। তাঁদের বৈধ আয়ের সঙ্গে ব্যাংক হিসাবের লেনদেন অনেক বেশি। ১৭ জনের মধ্যে ১৪ জনের ব্যাংক হিসাবে মোটা অঙ্কের টাকার লেনদেন হয়েছে।
সিআইডির তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সবকিছু যাচাই-বাছাই করে, অবৈধ অর্থের লেনদেন কোন পর্যন্ত গড়িয়েছে, তা খতিয়ে দেখে অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা করা হবে।
সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া গতকাল শনিবার আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মীয়তার সম্পর্ক নেই, ব্যবসায়িক সম্পর্ক নেই, এমন মানুষের সঙ্গেও অভিযুক্তদের আর্থিক লেনদেন হয়েছে। অবৈধ অর্থনৈতিক লেনদেনের এটাই বড় প্রমাণ। এর সঙ্গে যাঁরাই জড়িত, তিনি পিএসসির যত বড় কর্মকর্তাই হোক, তাঁদের আইনের আওতায় আনা হবে।’
তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, গ্রেপ্তার পিএসসির কর্মকর্তা, কর্মচারীসহ ১৭ জনের বিভিন্ন ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে গত তিন থেকে চার বছরে ২৫ কোটি টাকার বেশি লেনদেনের তথ্য মিলছে। ব্যাংকিং চ্যানেলে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে পিএসসির উপপরিচালক আবু জাফর, সাবেক গাড়িচালক আবেদ আলী, অফিস সহায়ক খলিলুর রহমান ও ডেসপাস রাইডার সাজেদুল ইসলামের হিসাবে।
এদিকে, ৫ জুলাই বাংলাদেশে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা বাতিলের জন্য সুপারিশ করবে সিআইডি। কারণ রেলওয়ের এই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি সিআইডি নিশ্চিত হয়েছে। ডেসপাস রাইডার সাজেদুল তাঁর জবানবন্দিতে প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে বলেছেন, পিএসসির উপপরিচালক আবু জাফরের মাধ্যমে তিনি রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্ন পেয়েছেন। এরপর তিনি সেই প্রশ্ন তিন-চারজনের কাছে দেন। যাঁদের কাছ থেকে আগেই টাকা নিয়েছিলেন।
রিটের শুনানি আজ
প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনায় বিচারিক তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি আজ রোববার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চে শুনানির জন্য রয়েছে। গত বৃহস্পতিবার বেসরকারি সংগঠন ‘সারদা সোসাইটি’র পক্ষ থেকে এর নির্বাহী পরিচালক মু. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন। রিটে পিএসসির চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশন ও রেলওয়ের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে বলে জানান রিটকারী।
রিটকারী আরিফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘আমি জনস্বার্থে রিটটি করেছি। আবেদনে ৫ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি উপসহকারী প্রকৌশলী পদে অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছে। এ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে উত্তীর্ণ ২৪তম থেকে ৪৫তম বিসিএস ক্যাডার ও নন-ক্যাডারদের তালিকা তৈরি এবং প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ শাস্তির নির্দেশনা চেয়েছি।’
আ.লীগ নেতা দল থেকে বহিষ্কার
বিসিএসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহমানের নাম আসায় দল থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। গতকাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি ও নেতা-কর্মীরা জানান, ম্যাক সিক্স প্রাইভেট কোম্পানি লিমিটেড নামে ঢাকায় মিজানুরের একটি প্রতিষ্ঠান রয়েছে। সেটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজান।

প্রধানমন্ত্রী বলেন, ৩-৬ মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমাধান যদি বিরোধী দল দিতে পারে, সেগুলো সরকার গ্রহণ করবে। যদি না পারে, তাহলে বিভ্রান্তির রাজনীতির জন্য জনগণের কাছে ক্ষমা চাইতে হবে তাদের। বিভ্রান্তি, হঠকারী রাজনীতি বাদ দেন। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ।
১৭ মিনিট আগে
বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, বিগত সরকারের সময় বাংলাদেশের ৯৮ শতাংশ গ্যাসের নিয়ন্ত্রণ একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল। স্বৈরাচারী সরকারের এমন আত্মঘাতী সিদ্ধান্ত ও জ্বালানি অব্যবস্থাপনার কারণেই বর্তমানে দেশে গ্যাস সংকট দেখা দিয়েছে...
৪৩ মিনিট আগে
কৃত্রিম সার-সংকট সৃষ্টি করে কৃষকদের সার প্রাপ্তিতে প্রতিবন্ধকতা তৈরি এবং সার ব্যবস্থাপনায় অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন কৃষিসচিব মো. সেলিম খান। আজ শনিবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাঠপর্যায়ে সার ব্যবস্থাপনার সঙ্গে...
২ ঘণ্টা আগে
ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ ২০২২ সাল থেকে এই তহবিল থেকে কোনো টাকা পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু দেখা যায় এই দুই ফান্ডে পর্যাপ্ত টাকা নেই।
২ ঘণ্টা আগে