
পেনসিলভানিয়ায় নির্বাচনী সভায় বক্তৃতা দেওয়ার সময় গুলিবিদ্ধ হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
বাটলার কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নি গণমাধ্যমে জানিয়েছেন, এ ঘটনায় বন্দুকধারী ও আরেকজন সমর্থক নিহত হয়েছেন। সেই সঙ্গে দুজন সন্দেহভাজন আহত হয়েছেন।
এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ গুলির শব্দ হয়। নিজের কান হাত দিয়ে ধরে সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। এ সময় তাঁর সমর্থকদের চিৎকার করতে শোনা যায়।
ট্রাম্পের প্রচার শিবির বলেছে, ট্রাম্পকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আঘাতটি গুরুতর নয়।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই হাতে রাইফেল নিয়ে পাশের একটি ভবনের ছাদে ওঠেন সন্দেহভাজন হামলাকারী।
এক বিবৃতিতে ট্রাম্পের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় সহিংসতার ঘটনায় সবার নিন্দা জানানো উচিত।
তিনি আরও বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা মেনে নিতে পারি না।’
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেশটির সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। হামলাকারী গুলি ছোড়ার সঙ্গে সঙ্গেই দ্রুত পদক্ষেপ নেওয়ায় জন্যও তাঁদের ধন্যবাদ দেন।
ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা সম্পর্কিত আরও খবর পড়ুন:

দিল্লির যন্তর মন্তর। ১৮ শতকের জ্যোতির্বৈজ্ঞানিক মানমন্দির। একই সঙ্গে ভারতের রাজধানীর সবচেয়ে পরিচিত প্রতিবাদস্থলগুলোর একটি। গত ১০ দিন ধরে এখানে দিন-রাত অবস্থান করছেন শত শত শিক্ষার্থী, তরুণ পেশাজীবী ও আন্দোলনকর্মী।
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় কারাভোগ করা নারী মারিয়া পিয়ারসন প্রায় চার দশক কারাগারে কাটানোর পর মুক্তি পেতে যাচ্ছেন। তবে মুক্তির সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। কারণ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কিছু মূল্যায়নে তাঁকে এখনো ‘গুরুতর ক্ষতির ঝুঁকি সৃষ্টি করতে সক্ষম’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে
৩ ঘণ্টা আগে
ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে গত বছর রুশ সেনাদের চীনের গোপন সামরিক প্রশিক্ষণের তথ্য সামনে এসেছে। রয়টার্সের দেখা নথি অনুযায়ী, অনুমোদন দেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং এতে জড়িত ছিলেন দুই দেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। বিষয়টি নিয়ে উদ্বেগে ইউরোপীয় ইউনিয়ন।
৪ ঘণ্টা আগে
সিন্ধু পানিচুক্তি কার্যকর না থাকলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিরাপদ থাকবে না বলে দাবি পাকিস্তানের। তীব্র গরম ও সম্ভাব্য পানি সংকটের মধ্যে ইসলামাবাদে আন্তর্জাতিক সম্মেলনে ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরলেন ইসহাক দার, বিলাওয়াল ভুট্টো জারদারি ও অন্য নেতারা।
৪ ঘণ্টা আগে