
সরকারি চাকরিতে প্রবেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষার্থীরা। তারা সকাল ১০টা থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবরোধ কর্মসূচি পালন করেন। এখন শাহবাগে অবস্থান করছেন। তারা পরবর্তী কর্মসূচি ঘোষণার অপেক্ষায় আছেন।
বাংলা ব্লকেডের কর্মসূচির অংশ হিসেবে দুপুর ১২টার কিছুক্ষণ আগে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। পরে মৎস্য ভবন, কারওয়ান বাজার, পরীবাগ মোড় ও ফার্মগেটসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে অবরোধ করে রাখেন।
প্রায় ৫ ঘণ্টার অবরোধ করে মোড় ছেড়ে একে একে শাহবাগে জড়ো হচ্ছেন আন্দোলনকারীরা। রাজধানীর বিভিন্ন মোড় ছেড়ে দেওয়ায় শাহবাগ মোড় ছাড়া অন্যান্য স্থানে যান চলাচল স্বাভাবিক হচ্ছে।
সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল, সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতি সংশোধনের দাবিতে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।
রাজধানীর বিভিন্ন মোড় ছেড়ে শাহবাগে জড়ো হওয়াকে ‘ব্যাক টু শাহবাগ’ কর্মসূচি নাম দিয়েছেন আন্দোলনকারীরা। বিকেল ৫ টার সময়ে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেন, রাজধানীর অন্যান্য মোড় ছেড়ে দেওয়া হয়েছে। তারা শাহবাগে মোড়ে জড়ো হচ্ছেন। সেখানে পরবর্তী কর্মসূচি কী হবে, তার দিক নির্দেশনা দেওয়া হবে।
আরও খবর পড়ুন:

নুরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে একটি মসজিদের সামনের নিজেদের দোতলা বাড়িতে থাকেন। রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জালাল। এ সময় পাশের ভবনের কোনো একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তাঁর মাথার ওপর পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জালাল। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
১ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর এই ককটেল ফোটায় বলে জানা গেছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে ২ লাখ টাকা দাবি করে। সেই টাকা না পেয়ে ওই বিএনপি নেতাকে কঠিন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল। অব
১ ঘণ্টা আগে
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে