
সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে ৩০ শতাংশ কোটা বহাল রাখার দাবি জানিয়ে রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, মুক্তিযুদ্ধ মঞ্চ ও শহীদ সন্তান-৭১-এর ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা ১৮ সালের পরিপত্র বাতিল করার জন্য হাইকোর্টকে ধন্যবাদ জানান। একই সঙ্গে যত দিন কোটার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করবেন, তত দিন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।
সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘কোটাবিরোধী আন্দোলনে মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। যারা অবমাননা করছে, তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। ১৮ সালের যে অবৈধ পরিপত্র ইতিমধ্যে হাইকোর্ট বাতিল করেছে, সেটা বাতিল করে নতুন পরিপত্র জারি করতে হবে। নতুন পরিপত্রে সব ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখতে হবে।’
মুক্তিযুদ্ধ মঞ্চ অপর এক অংশের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন বলেন, ‘মুক্তিযোদ্ধা ও তাঁর সন্তানেরা কয়েক বছর ছাড়া কোনো সুযোগ-সুবিধা পাননি। এখন হাইকোর্ট যে পরিপত্র বাতিল করেছেন, সেটার জন্য মহামান্য হাইকোর্টকে ধন্যবাদ জানাই। এখন নতুনভাবে রিট হয়েছে। দাবি উঠেছে সংস্কারের, কিন্তু আমাদের দাবি হল ৩০ শতাংশ বহালের।’

নুরবাগ পুলিশ ফাঁড়ির গলিতে একটি মসজিদের সামনের নিজেদের দোতলা বাড়িতে থাকেন। রাতে বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জালাল। এ সময় পাশের ভবনের কোনো একটি ফ্লোর থেকে গ্যাস সিলিন্ডার তাঁর মাথার ওপর পড়ে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়েন জালাল। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন...
৪ মিনিট আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের পাশের রাস্তায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার পর এই ককটেল ফোটায় বলে জানা গেছে। জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীস পাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারের অভিযোগ, জমি-সংক্রান্ত একটি অভিযোগের তদন্তে গিয়ে ২ লাখ টাকা দাবি করে। সেই টাকা না পেয়ে ওই বিএনপি নেতাকে কঠিন মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হচ্ছিল। অব
২৬ মিনিট আগে
ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের পর কামাল হাওলাদার (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে