
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার রাত ১০টায় (বেইজিং সময়) বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন।
আজ মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে বেইজিংয়ে সরকারি সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফরটি ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত হওয়ার কথা ছিল। ১১ জুলাই সকালে তাঁর বেইজিং ত্যাগ করার কথা ছিল। তবে ১০ জুলাই সন্ধ্যার মধ্যে সব বৈঠক সম্পন্ন এবং ১১ জুলাই আনুষ্ঠানিক কোনো কিছু না থাকায় ১০ জুলাই রাতেই রওনা দেবেন প্রধানমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, সফর সংক্ষিপ্ত করে ১১ জুলাই সকালের পরিবর্তে ১০ জুলাই রাতে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সময় আজ মঙ্গলবার সন্ধ্যায় বেইজিংয়ে সেন্ট রেজিস হোটেলে প্রধানমন্ত্রীর চলমান চীন সফর নিয়ে সংবাদ ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশে চলতি বছরে একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট গঠিত হলেও গণতন্ত্র এখনো ভঙ্গুর অবস্থায় রয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন, নির্বাচিত সরকার ও কার্যকর সংসদের ক্ষেত্রে কিছুটা অবনতি হয়েছে। তবে দুর্নীতি প্রতিরোধ, নাগরিক স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার মতো কিছু সূচকে উন্নতি হয়েছে।
২ ঘণ্টা আগে
‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্তটি তখনকার ক্রীড়ামন্ত্রী হিসেবে মূলত আমারই ছিল। আমি নিজেই এ কথা একাধিকবার প্রকাশ্যে বলেছি। তাই এতোদিন পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি তদন্ত করে তা প্রকাশের কি এমন কারণ ঘটলো বুঝলাম না...
৩ ঘণ্টা আগে
দেশে পরিচালিত অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর সঙ্গে সংশ্লিষ্ট পেজগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে
দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। এখন গণতন্ত্রকে রক্ষা করা হবে আমাদের সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় দায়িত্ব। সরকারি ও বিরোধী দল উভয়েরই দায়িত্ব গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখা এবং সংসদকে কার্যকরভাবে পরিচালনা করা।
৪ ঘণ্টা আগে