
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) অধীন বিসিএসের ক্যাডার এবং নন–ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে প্রতিষ্ঠানটির গাড়িচালক আবেদ আলী ও তাঁর ছেলে সিয়ামসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিয়াম ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক। তবে তিনি গ্রেপ্তার হওয়ার পরপরই তাঁকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে এই শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।
আরও পড়ুন–

মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি শিক্ষার বিকাশ ঘটানো প্রয়োজন। দেশের মানুষকে একটি ন্যূনতম শিক্ষার ভিত্তির ওপর দাঁড় করাতে হবে, যাতে তৃণমূলের মানুষও প্রয়োজনের সময় স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। মানব পাচার প্রতিরোধে সমাজে আইনের শাসন
৫ ঘণ্টা আগে
দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তাঁর দাবি, সরকারি-বেসরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, করপোরেশন, প্রশাসন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ্য ও দেশপ্রেমিকদের সরিয়ে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে।
৫ ঘণ্টা আগে
২০২৫ সালের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আয়-ব্যয়ের হিসাব দাখিল করেন।
৭ ঘণ্টা আগে
২০২৫ সালে জামায়াতে ইসলামী আয় করেছে ২৩ কোটি ৬৮ লাখ ২৪ হাজার ১৩৯ টাকা। আর দলটির ব্যয় হয়েছে ২৩ কোটি ৯১ লাখ ৮৬ হাজার ৯৩৪ কোটি টাকা। ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আয় কমেছে দলটির। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনে নিজেদের বার্ষিক আয়-ব্যয়ের এ হিসাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী।
৭ ঘণ্টা আগে