
প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন কুমিল্লা–৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট করেন তিনি।
মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী হামিদুল মিসবাহ বলেন, ‘ইসির ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে আবেদনে। সেই সঙ্গে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্ত বহাল চাওয়া হয়েছে।’
এর আগে, কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নামে থাকা ঋণখেলাপির তালিকা স্থগিত করে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট। যাতে তাকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। তবে হাইকোর্টের আদেশ গত ৮ জানুয়ারি আট সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।
চেম্বার আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে শুনানি শেষে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ গত ১৪ জানুয়ারি বহাল রাখেন চেম্বার আদালত। সেইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে রুল নিষ্পত্তির নির্দেশ দেন।
এদিকে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ঋণখেলাপির তথ্য গোপন করার অভিযোগে শুনানি শেষে গত ১৭ জানুয়ারি মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। যার কারনে প্রার্থীতা ফিরে পেতে আবারে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিএনপির এই প্রার্থী।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে নাহিদ ইসলাম বাংলাদেশ প্যাভেলিয়নে গেলে বাংলাদেশি শিক্ষার্থীরা তাঁকে স্বাগত জানান। বাংলাদেশ প্যাভেলিয়নে শিক্ষার্থীরা নাহিদ ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
৩০ মিনিট আগে
অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এ রাষ্ট্রের খোলনলচে বদলে দেয়ার জন্য দ্বিতীয় আরেকটি প্রচেষ্টা। যা ব্যর্থ হয়েছে বলার মতন সময় এখনো আসেনি।
১ ঘণ্টা আগে
যদি এমনই হয় তাহলে আর স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর? ক্ষমতায় এসে দিনে দিনে গণতন্ত্র হত্যার মহাসচিবে রূপান্তরিত হচ্ছেন আপনি...
১৪ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের মানুষের মুক্তির লড়াইয়ে ইসলামী আন্দোলনের সঙ্গে রাজপথে যে সম্পর্ক তৈরি হয়েছে, তা অব্যাহত থাকবে।
১৫ ঘণ্টা আগে